Tuesday, May 5, 2026

ডাওহিলের জঙ্গলে ব্ল্যাক প্যান্থার: নিশ্চিত করলো বন দফতরের ক্যামেরা

Date:

Share post:

উত্তরবঙ্গের ডাওহিল জঙ্গলে (Dow Hill forest in North Bengal) বিরল ব্ল্যাক প্যান্থার (black panther)! সম্প্রতি এক পর্যটকের ক্যামেরায় ধরা পড়েছে চকচকে কালো দেহের চিতাবাঘটি। প্রথমে বিষয়টিকে ওড়িয়ে দেওয়া হলেও পরে বন দফতরের বসানো ট্র্যাপ ক্যামেরা নিশ্চিত করে দেয়—ডাওহিলের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে এক ব্ল্যাক প্যান্থার।
বন দফতরের (Forest Department) এক শীর্ষ কর্তা জানান, বহুদিন ধরেই গুজব শোনা যাচ্ছিল এবার তার প্রমাণ মিলেছে। এটি উত্তরবঙ্গের প্রাকৃতিক পরিবেশ ও বন্যপ্রাণ বৈচিত্র্যের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আরও পড়ুন : নচিকেতার স্বাস্থ্য নিয়ে ধমক, সুস্থ থাকার টিপস মুখ্যমন্ত্রীর

বন্যপ্রাণ বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী, ব্ল্যাক প্যান্থার কোনও আলাদা প্রজাতি নয়। এটি সাধারণ চিতাবাঘের (Leopard) মেলানিস্টিক রূপ—যেখানে জিনগত কারণে শরীরে মেলানিনের পরিমাণ বেশি থাকে, ফলে গায়ের রং হয় ঘন কালো।
এই ঘটনা সামনে আসার পর থেকেই স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে বেশ চাঞ্চল্য সৃষ্টি হলেও আতঙ্কে আছেন অনেকে। তবে বন দফতর আশ্বস্ত করেছে—মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে দূরত্ব বজায় রাখতে বাড়ানো হয়েছে নজরদারি।

Related articles

বিজেপির তারকা প্রার্থীদেরও বাজিমাত! অরূপ-লাভলীদের হারিয়ে জয়ের হাসি রূপা-পাপিয়া-রুদ্রনীলদের

দক্ষিণবঙ্গের রাজনীতির চেনা ছক ওলটপালট করে দিয়ে এবার শিরোনামে উঠে এলেন বিজেপির তারকা প্রার্থীরাও। টালিগঞ্জ থেকে যাদবপুর, শিবপুর...

বিজেপির বঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু! একাধিক পদক্ষেপে জল্পনা

বিজেপির ঐতিহাসিক বঙ্গ জয়ের পর এখন রাজ্য রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন—নতুন সরকারের মুখ্যমন্ত্রীর মুখ কে? বঙ্গ বিজেপির অন্দরে...

শুরু প্রস্তুতি! ২৫ বৈশাখে অষ্টাদশ বিধানসভার শপথ, মঙ্গলে রাজ্যে কমিশনের পর্যবেক্ষক

রাজ্যে ভোটপর্ব মিটে যাওয়ার পর এবার দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। সব...

ফল ঘোষণার পরেই অগ্নিগর্ভ বাংলা, জেলায় জেলায় আক্রান্ত তৃণমূল

রাজ্যে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল সামনে আসতেই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক হিংসার দাপট। গেরুয়া শিবিরের উত্থানের ইঙ্গিত মিলতেই...