Wednesday, April 22, 2026

অবিরাম বৃষ্টি দুর্যোগে কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যু! 

Date:

Share post:

দেবীপক্ষের দ্বিতীয়া তিথিতে অসুর বৃষ্টির দাপটে কার্যত বিপর্যস্ত শহর কলকাতা। একাধিক জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর মিলেছে। রিপোর্ট অনুযায়ী, নেতাজিনগর, কালিকাপুর, একবালপুর,বালিগঞ্জ প্লেস, বেনিয়াপুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে পথ চলতি মানুষের। জল জমে থাকার কারণে দেহ উদ্ধারেও সমস্যা হচ্ছে। এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর মিলেছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

হাওয়া অফিস আগেই অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। সেইমতো সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর ৪টে পর্যন্ত নিকাশি পাম্পিং স্টেশন ভিত্তিক বৃষ্টিপাতের পরিমাপ অনুযায়ী, মানিকতলায় বৃষ্টি হয়েছে ১৪৭ মিমি, কামডহরি এলাকায় বৃষ্টির পরিমাণ ২৪৫ মিমি। তপসিয়া, বালিগঞ্জ বৃষ্টির পরিমাণ ২৪০ মিমির ওপরে। উল্টোডাঙা, কাঁকুড়গাছি এলাকাও জল থৈ থৈ অবস্থা। জলে ডুবেছে উত্তর কলকাতাও। দুর্যোগের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নেতাজি নগরের এক সাইকেল আরোহী, বেনিয়াপুকুরে ফল বিক্রেতার মৃত্যু হয়েছে। বাকি তিন জায়গায় তিন মৃত্যুর খবর মিললেও বিস্তারিত জানা যায়নি। ডুয়ার্সের ওদলাবাড়িতে বাজ পড়ে একজনের মৃত্যুর খবর এসেছে।

Related articles

বিক্ষোভকারীদের উপর পুলিশের গুলি: মনিপুরে অনুষ্ঠান ঘিরে রণক্ষেত্র মনিপুর, গুলিবিদ্ধ ১

একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনী ফটোশুটে বাংলায় ঝালমুড়ি খাচ্ছেন। অন্যদিকে মনিপুরে দাবি আদায়ে গুলি খাচ্ছেন সাধারণ মানুষ। দুটি...

ফায়ার স্টেশন থেকে পোর্টের জমি পুনরুদ্ধার! বড়বাজারের ভোলবদলের কথা মনে করিয়ে দিলেন নেত্রী

বন্দর কর্তৃপক্ষের অধীনে থাকা বড়বাজারের জমি পুনরুদ্ধার থেকে ব্যবসায়ীদের জন্য কমিটি— তৃণমূল জমানায় বড়বাজার এলাকায় উন্নয়নের জোয়ার। মঙ্গলবার...

ড্রাই ডে করল কে? কমিশনের প্রশাসন আর সিইও-র দায় ঠেলাঠেলি!

রাজ্যের প্রশাসনের সব ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে। অথচ কমিশনের নির্দেশ ছাড়া না কি কাজ করছে আবগারি দফতর! রাজ্যে...

ডিএ বৃদ্ধি-প্রকল্প ঘোষণা জুমলা সরকারের ‘নির্বাচনী টোপ’! কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন নেত্রী

বাজেটে কোনও ঘোষণা করেনি কেন্দ্র। ভোটের মুখে বিধি ভেঙে মাতৃশক্তি কার্ড বিলি, আবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ...