Tuesday, April 21, 2026

পুরসভা পুরোদমে কাজ করছে, খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরোনোর অনুরোধ ফিরহাদের

Date:

Share post:

টানা ৫ ঘণ্টার অতিবৃষ্টিতে জলমগ্ন গোটা শহর। উত্তর থেকে দক্ষিণ কোথাও ২৫০ মিলিমিটার কোথাও আবার গড়ে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। জেট পাম্প, সাকশন মেশিন নামিয়ে জল নামানোর কাজ চলছে। মঙ্গলবার সকালেই পুরসভার (KMC) কন্ট্রোল রুমে পৌঁছে যান মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি জানিয়েছেন, “এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে তো জানা ছিল না। এরকম মেঘ ভাঙা বৃষ্টি আগে দেখিনি। তবে পুরসভা (KMC) কাজ করছে। যা পরিস্থিতি তাতে ১০ ঘণ্টা মতো সময় লাগবে। আর বৃষ্টি না বলে আজ রাতের মধ্যে জল নেমে যাবে।”

দ্বিতীয়াতে অসুর বৃষ্টির দাপটে বিপর্যস্ত নাগরিক জীবন। সেপ্টেম্বরের এত বৃষ্টি গত চার দশকে হয়নি বলে জানাচ্ছে হাওয়া অফিস (Weather Department)। গত ২৪ ঘণ্টায় প্রায় ২৫২ মিলিমিটার বৃষ্টি আলিপুরে রেকর্ড হয়েছে। কোথাও বাড়িতে জল ঢুকেছে কোথাও আবার বিদ্যুৎ বিভ্রাট। ইতিমধ্যেই জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতের সংখ্যা সাত। জলঢাকা কলকাতা পুরসভা। গঙ্গার লক গেট খুলে দেওয়া হয়েছে। ট্রেন পরিষেবা ব্যাহত, রাস্তায় বাস-ট্যাক্সি বিকল, দেখা মিলছে না অ্যাপ ক্যাবেরও। কেউ লরিতে আবার কেউ ‘ছোট হাতি’ ভাড়া করে কর্মস্থলে পৌঁছছেন। ভাড়া দিতে হচ্ছে প্রায় দশগুণ বেশি। ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত প্রায় কুড়ি মিনিট অন্তর মেট্রো চলছে। নাকাল শহরবাসী। সকাল সাড়ে দশটার পর বেশ কিছু জায়গায় ফের বৃষ্টি শুরু হওয়ার খবর মিলেছে। এই অবস্থায় মেয়রের পরামর্শ, যদি খুব প্রয়োজন না থাকে তাহলে আজ বাড়ি থেকে না বেরোনোই ভালো। পাশাপাশি যাঁরা কাজে বেরোচ্ছেন তাঁদের সতর্ক থাকার অনুরোধও করেছেন ফিরহাদ।

 

Related articles

এটাই উত্তরপ্রদেশ, বিহার থেকে আসা ‘পরিবর্তন’: মমতাকে শাহর অশ্লীল সম্বোধনে তোপ অভিষেকের

মহিলা সংরক্ষণ সংশোধন বিলকে হাতিয়ার করে গোবলয়ের দল বিজেপি মহিলা-প্রেমী হিসাবে নিজেদের প্রমাণে বাংলায় এসে ভয়ঙ্কর চেষ্টা করে...

প্রথম দফার ভোটের দামামা: জারি ‘সাইলেন্স পিরিয়ড’, কড়া নজরদারিতে কমিশন 

রাজ্যে প্রথম দফার ভোটের দামামা বেজে গিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা বাজার সঙ্গে সঙ্গেই নির্বাচনী বিধি মেনে প্রথম দফার...

সাহস থাকলে মণিপুরে সভা করে দেখান! লালগড় থেকে শাহকে সরাসরি চ্যালেঞ্জ অভিষেকের

ঝাড়গ্রামের লালগড় তথা জঙ্গলমহল এলাকা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়...

হলদিয়া থেকে টাকা কোথায় যায় সব জানি! হুঙ্কার মমতার

"হলদিয়া থেকে টাকা কোথায় যায় সব আমি জানি। অনেক কেলেঙ্কারি করেছ। হলদিয়া থেকে কত ট্রাক যায়? সেই ট্রাকের...