Monday, June 8, 2026

দুর্যোগের কথা মাথায় রেখে রাজ্য সরকারি স্কুলগুলিতে আজ থেকেই ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

মেঘভাঙ্গা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত। দুর্যোগের কথা মাথায় রেখে পুজোর ছুটি এগিয়ে আনার ঘোষণা মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে আজ থেকেই রাজ্য সরকারি স্কুলগুলিতে পুজোর ছুটি ঘোষণা করে দেওয়ার কথা বলব। মুখ্যসচিবকে আমি বলে দিয়েছি, আশা রাখি শিক্ষামন্ত্রীও আমার কথা শুনছেন।” পাশাপাশি বেসরকারি স্কুলগুলিকেও তিনি একই অনুরোধ করেন।

রাতভর অতিভারী বৃষ্টির জেরে জলমগ্ন তিলোত্তমা (Water Logged Kolkata)।অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছে কলকাতা পুরসভা (KMC)। কিন্তু গঙ্গার জলস্তর বৃদ্ধি এবং জোয়ারের কারণে জল দ্রুত নামানো সম্ভব হচ্ছে না। উত্তর থেকে দক্ষিণ মহানগরীর সর্বত্র জল যন্ত্রণা স্পষ্ট। পরিস্থিতির দিকে নজর রাখছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আজকের দিনে সরকারি কর্মচারীরা অফিসে আসতে না পারলে তাঁদের ছুটি কাটা যাবে না। বেসরকারি সংস্থাগুলিকেও বলব কর্মচারীদের জন্য আজ ও আগামিকাল ওয়ার্ড ফ্রম হোম করানোর ব্যবস্থা করতে। এ বিষয়টা প্রত্যেককেই একটু মানবিকতার সঙ্গে দেখতে হবে। জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তি ছাড়া বাকিদের আজ বাড়ি থেকে না বেরোনোর পরামর্শও দিয়েছেন মমতা।

 

Related articles

দিল্লি বিমানবন্দরের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত তিনটি বিমান

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে(Delhi airport) রবিবার বিকেলে ঝোড়ো হাওয়ায় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট সরে গিয়ে পার্কিংয়ে থাকা এয়ার...

আর্জেন্টিনা-ইংল্যান্ডের টিম হোটেলের কাছেই হামলা, প্রশ্নের মুখে বিশ্বকাপের নিরাপত্তা

বিশ্বকাপ (FIFA World Cup)শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, তার আগে বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)৷ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম...

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...

বিশ্ব পরিবেশ দিবসে গবেষণার নতুন সংযোজন প্রেরণা পাবলিশার্সের, প্রকাশিত ‘ইকো-ইথোস’

বিশ্ব পরিবেশ দিবসকে (World Environment Day) কেন্দ্র করে গবেষণা, প্রকাশনা এবং লেখকদের স্বীকৃতিকে এক মঞ্চে এনে অনুষ্ঠিত হল...