Monday, June 8, 2026

টানা বর্ষণে বিপর্যস্ত হাওড়া, ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টি শহরে 

Date:

Share post:

সোমবার রাত প্রায় সাড়ে এগারোটা থেকে মঙ্গলবার সকাল ছ’টা পর্যন্ত টানা বর্ষণে বিপর্যস্ত হাওড়া। প্রায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টি (Rain) হয়েছে শহরে। ৫০টি ওয়ার্ডের মধ্যে অর্ধেকের বেশি বিপর্যস্ত। জলে ভাসছে বেনারস রোড, বেলিলিয়াস রোড, পঞ্চানন তলা রোড, ইস্ট ওয়েস্ট বাইপাস, শৈলেন মান্না সরণি। সব থেকে খারাপ অবস্থা মধ্য হাওড়ার। বড় বড় বেশ কয়েকটি পুজো মণ্ডপ জলের তলায়। জরুরী ভিত্তিতে সমস্ত পাম্প চালিয়ে জল বের করার চেষ্টা চালাচ্ছে হাওড়া পুরসভা (Howrah Municipal Corporation)। কিন্তু বেলা বারোটা থেকেই শুরু হবে জোয়ার। তখন পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে নবান্নের আশপাশ এলাকা পুরোপুরি জলের তলায়। পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের পরিষেবা ব্যাহত। বাতিল একাধিক ট্রেন। দ্বিতীয় হুগলি সেতু পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়েছে। ব্রিজ থেকে হেস্টিংসের দিকে গাড়ি যেতে পারছে না বলে খবর।

 

Related articles

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...