Wednesday, May 13, 2026

মৃত্যুর দায় নিয়ে পরিবারের পাশে দাঁড়ান: CESC-কে তোপ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দূর্গাপূজোর শুরুতেই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে উত্তরপ্রদেশ, বিহারের জলে গঙ্গা প্লাবিত, তাতে শহরে বেশি বৃষ্টি হলে তা যে বড়সড় দুর্যোগ ডেকে আনবে সেই আশঙ্কাই তিনি প্রকাশ করেছিলেন। এই পরিস্থিতিতে রাজ্যের সব দফতরকে তৎপর করে রাখা হয়েছিল। তা সত্ত্বেও কলকাতা শহরে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিইএসসি-র (CESC) গাফিলতিতে শহরের ৬ থেকে ৭ জনের মৃত্যুর আশঙ্কা। এরপরই সরাসরি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিইএসসি-কে যাবতীয় দায় নিতে হবে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

একদিকে দুর্যোগ, অন্য দিকে মানুষকে নিরাপদে রাখার চ্যালেঞ্জ। রাজ্যের যাবতীয় প্রচেষ্টায় জল ঢেলে দিয়েছে একা সিইএসসি। নাগরিকদের মৃত্যুর পর মুখ্যমন্ত্রীর (Chief Minister) দাবি, বিদ্যুৎ দফতরের অনিয়মিত কাজের দায় নিতে হবে CESC-কে। যাঁরা মারা গিয়েছে তাঁদের পরিবারের দায় নিতে হবে।

আরও পড়ুন: দুর্যোগের কথা মাথায় রেখে রাজ্য সরকারি স্কুলগুলিতে আজ থেকেই ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর 

কিভাবে কলকাতা শহর ও শহরের মানুষের সঙ্গে বেইমানি করছে সিইএসসি, মঙ্গলবারের পরিস্থিতির পর সেই তথ্য ফাঁস করলেন খোদ মুখ্যমন্ত্রী। সিইএসসি-র প্রকৃত চরিত্র ফাঁস করে তাঁর দাবি, তারা এখান থেকে নিজেদের সব ব্যবস্থা করে নিয়ে যাচ্ছে। এখানে ব্যবসা করবে। আর সমস্ত নিয়ে রাজস্থানে চলে যাচ্ছে। ওরা এখানে ব্যবসা করে রাজস্থানকে আধুনিকীকরণ করছে। এখানে আধুনিকীকরণ করছে না। আমি বলতে বলতে মুখ ব্যথা হয়ে গিয়েছে।

দীর্ঘদিন ধরে সিইএসসিকে বলেও যে কাজ তারা করেনি তা নিয়ে মঙ্গলবার সরব মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশ, এখুনি টিমকে নামাক। নামিয়ে কাজ করুক। সমস্ত লোককে ফিল্ডে নামাক।

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...