Monday, June 8, 2026

জলমগ্ন স্টুডিও চত্বর, বন্ধ একাধিক ধারাবাহিকের শ্যুটিং!

Date:

Share post:

কলকাতার দুর্যোগের প্রভাব লাইট-ক্যামেরা- অ্যাকশনের জগতে। মহানগরীর অন্যান্য রাস্তার মতোই জল থৈ থৈ টালিগঞ্জের স্টুডিও পাড়া চত্বর (Kolkata Studio Area)। শুধু তাই নয় জোকার শ্যুটিং ফ্লোরে একই অবস্থা। পুজোর আগে সিরিয়াল ব্যাঙ্কিংয়ের চাপ মাথায় দিয়ে অঘোষিত ‘রেনি ডে’-তে কী ভাবছেন টেলি তারকারা (Television Stars)?

সারা বছর বাঙালির ড্রয়িং রুমে নতুন নতুন এপিসোড পৌঁছে দিয়ে পুজোর চারটে দিন একটু ছুটি কাটাতে পারেন টেলিউডের তারকারা। তবে তার জন্য আগে থেকে কাজ করে রাখতে হয়। একটা দিন শ্যুটিং না হওয়ার মানে বিরাট ক্ষতি। অথচ সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত যেভাবে অতি ভারী বৃষ্টি ডুবিয়েছে কলকাতাকে, তার প্রভাব পড়েছে বিনোদন জগতেও। সাহেব- সুস্মিতা অভিনীত ‘কথা’ (Katha ) ধারাবাহিকের শ্যুটিং আজ বন্ধ। বৃষ্টি দুর্যোগে ‘আমাদের দাদামণি’ ও ‘আনন্দী’ সিরিয়ালের কাজও আজ হচ্ছে না বলে প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে। যদিও টালিগঞ্জে বেশকিছু ফ্লোরে ‘জগদ্ধাত্রী’, ‘অনুরাগের ছোঁয়া’, ‘জোয়ার ভাঁটা’-সহ একগুচ্ছ ধারাবাহিকের কাজ চলছে। অভিনেতারা বলছেন, যানজট আর জলজমাট মহানগরীতে সময়মতো ফ্লোরে পৌঁছানোটাই কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। অভিনেত্রী শ্রুতি দাসের (Shruti Das) বাড়ি থেকে স্টুডিওর দূরত্ব মাত্র আধ ঘণ্টা। অথচ আড়াই ঘণ্টায়ও তিনি গন্তব্য পৌঁছতে পারেননি। শেষমেষ প্রোডাকশন থেকে গাড়ি পাঠিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয়। ‘পরশুরাম’ অভিনেতা ইন্দ্রজিৎ আজ বাইকারোহী। তাঁর কথায়, “গাড়ি বার করতে ভরসা পাইনি। এ ভাবেই পৌঁছেছি। বাকিরাও এক এক করে আসছেন।” টেকনিশিয়ান থেকে কলাকুশলী সকলকেই বেশ নাকানিচোবানি খেয়ে কাজে পৌঁছাতে হয়েছে। তবে আশার খবর এটাই যে টালিগঞ্জের সবকটা স্টুডিও ফ্লোরে মোটামুটি কাজ চলছে। কোথাও ক্যামেরা বন্ধ হয়নি।

 

Related articles

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...

IND vs AFG: অভিষেক টেস্টেই মানবের নজির, আড়াই দিনেই জয় ভারতের

পাঁচ দিনের ম্যাচ সমাপ্ত হল আড়াই দিনেই। আফগানিস্তানের(Afghanistan) বিরুদ্ধে এক ইনিংস ও ৩০০ রানে জয় পেল ভারত(India)। প্রথম...