Tuesday, June 23, 2026

ছাত্র-যুবর আন্দোলনে পুলিশের লাঠি, লাদাখে ‘শহিদ’ ৪: রাজনীতির চেষ্টা বিজেপির

Date:

Share post:

জম্মু ও কাশ্মীর থেকে বিচ্ছিন্ন হয়ে যুক্তরাষ্ট্রের তকমা পেয়ে খুশি ছিল লাদাখ। কিন্তু ছয় বছরে যেভাবে শাসনহীনতা, নীতিহীনতা, নিয়োগবিহীনতা ও লাদাখ ধ্বংসের খেলায় মেতেছে কেন্দ্রের মোদি সরকার, তাতে ধৈর্যের বাঁধ ভেঙেছে লাদাখের (Ladakh)। বারবার লাদাখের মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদকে গুরুত্ব না দিয়ে আলোচনার নামে সময় কাটানোর চেষ্টা চালিয়েছে অমিত শাহর (Amit Shah) স্বরাষ্ট্র মন্ত্রক (MHA)। চলতি অনশনে দুই ব্যক্তি অসুস্থ হওয়ায় যাবতীয় ক্ষোভ উগরে দেওয়া শুরু করেছে লাদাখের যুব সমাজ। যার পরিণতি বুধবারের আন্দোলন, আগুন ও চার মৃত্যু। এরপরে স্বতঃস্ফূর্ত আন্দোলনে কেন্দ্রের বিজেপির রাজনীতির রঙ লাগানোর চেষ্টার প্রতিবাদে ফের সরব লেহ অ্যাপেক্স বডি (LAB) ও সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। বৃহস্পতিবার থেকে আন্দোলন তীব্রতর হওয়ার আশঙ্কা লেহ (Leh) শহরে।

সোনম ওয়াংচুর সঙ্গে আনশন শুরু করা ২ ব্যক্তি অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার পরও কোনও পদক্ষেপ নেয়নি কেন্দ্রের মোদি সরকার। কার্যত লাদাখে মনিপুর নিয়ে নিজের মতো নীতিতেই চলতে চাইছিল বিজেপি। যা বরদাস্ত করেনি লেহ অ্য়াপেক্স বডি। বুধবার তারা আন্দোলন করতে, ইঙ্গিত পেয়েই লেহ শহরে ১৬৩ ধারা জারি করে যুক্তরাষ্ট্রের প্রশাসন। তবে প্রায় ৫০ হাজার যুবক পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে আন্দোলনকারীরা। পাল্টা পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে। লাঠিচার্জ করে।

আন্দোলনের প্রথম সারিতে থাকা অ্য়াপেক্স বডির সদস্যরা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। সেখানে চারজনের মৃত্যু হয়। আন্দোলন শান্তির পথ থেকে সরে আসতেই অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করেন সোনম ওয়াংচু। তাঁর দাবি, যেভাবে কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পরে উন্নয়ন থেকে বঞ্চিত লাদাখ, তাঁদের ক্ষোভ একদিনের নয়। ষষ্ঠ তফশিলের মর্যাদা না দিয়ে স্থানীয় যুব সম্প্রদায়কে কর্মহীন করে তোলা হয়েছে। অথচ সেখানে প্রকৃতি ধ্বংস করে নির্মাণকাজ চালাচ্ছে কেন্দ্রের সরকার। যুব সমাজ যে আন্দোলনের পথে গিয়েছে তা হিংসাত্মক কখনই হওয়া উচিত নয়। তবে পুরোটাই জেন-জি (Gen Z) আন্দোলন হয়েছে লেহ শহরে।

পিঠ বাঁচাতে লাদাখে কংগ্রেসকে শিখণ্ডি করে রাজনীতি ঢোকানোর চেষ্টা শুরু করেছে কেন্দ্রের নীতিহীন বিজেপি সরকার। মুখপাত্র অমিত মালব্য দাবি করেন, আন্দোলন হয়েছে কংগ্রেসের উস্কানিতে। কংগ্রেস কাউন্সিলর এই ঘটনার জন্য দায়ী। পাল্টা সোনম দাবি করেন, আন্দোলন স্বতঃস্ফূর্ত। অনশনকারী যে দুই ব্যক্তি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, তাঁরা কংগ্রেস কাউন্সিলরের গ্রামের বাসিন্দা। তিনি গ্রামবাসীদের সমর্থনে আন্দোলনে যোগ দিয়েছেন।

রাজনৈতিক ইন্ধন ছাড়া স্বতঃস্ফূর্ত আন্দোলনে শুধুমাত্র বিজেপি সদর দফতর নয়, লাদাখ অটোনমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিলের একটি দফতর, সিআরপিএফ ও পুলিশের গাড়িতেও আগুন লাগানো হয় বুধবার। চার আন্দোলনকারীর মৃত্যুতে ক্ষুব্ধ আন্দোলনকারীরা আগুন লাগিয়ে দেয়। নেপালে কে পি শর্মা ওলি প্রশাসনের গুলি চালানোর সিদ্ধান্তের প্রতিবাদে যেভাবে জেন-জি (Gen-Z) আন্দোলন জেগে উঠেছিল, কার্যত তার প্রতিচ্ছবি লেহ (Leh) শহরে।

আরও পড়ুন: ছয় বছর ধরে প্রতিশ্রুতি ভঙ্গ মোদি-শাহর! লাদাখে বিজেপি পার্টি অফিসে আগুন

আন্দোলনের ডাক দেওয়া লেহ অ্য়াপেক্স বডি দাবি করেন, দীর্ঘদিন ধরে লাদাখের চারটি দাবিতে তাঁরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন। সব রাজনীতি ও ধর্মীয় সংগঠন স্বতঃস্ফূর্তভাবে সেই আন্দোলনে সামিল। সেই আন্দোলনের স্বার্থে প্রাণ গিয়েছে চারজনের। সেই রক্ত ব্যর্থ হবে না। যদিও আন্দোলন শান্তিপূর্ণ ও ধৈর্য্যশীল রাখার আবেদন জানিয়েছেন লেহ অ্যাপেক্স বডির চেয়ারম্যান থুপস্টান সোয়াং।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...