Sunday, April 19, 2026

বন্ধ হচ্ছে ‘গীতা এলএলবি’! ছোটপর্দায় ফিরছে গৌরব-সোলাঙ্কি জুটি 

Date:

Share post:

‘গাঁটছড়া’র বন্ধন যে কতটা গভীর সিনেমা- সিরিয়ালের চিত্রনাট্যে সেটা বারে বারে বোঝানোর চেষ্টা করেন নির্মাতারা। সেটা গল্পের বিন্যাসে হোক বা হিট জুটির প্রত্যাবর্তনের চমকে। টেলিপর্দায় ফিরছে গৌরব চট্টোপাধ্যায় ও সোলাঙ্কি রায় (Gourab Chatterjee and Solanki Roy) জুটি, এ খবর নতুন নয়। কিন্তু তার জন্য খেসারত দিতে হচ্ছে ‘গীতা এলএলবি’কে? টালিগঞ্জে এখন এটা নিয়েই ফিসফাস!

বাংলা বিনোদন জগতের (Bengali Entertainment Industry) অন্যতম গুরুত্বপূর্ণ অংশ সিরিয়াল ইন্ডাস্ট্রি। সোশ্যাল মিডিয়ার আগমনে যত মানুষের ধৈর্যের সময়সীমা কমছে, ততই আয়ু কমছে বাংলা সিরিয়ালের এপিসোডের। প্রতি দু এক মাসে গুচ্ছগুচ্ছ সিরিয়ালের প্রোমো আসছে তারপর কিছুদিন টেলিকাস্টের পর সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে বা শেষ করে দেওয়া হচ্ছে। কারোর মেয়াদ মাসতিনেক, কারোর মেরে কেটে দশ মাস। সেই তালিকায় নতুন সংযোজন ‘গীতা এলএলবি’। গত কয়েক সপ্তাহ ধরে টিআরপি (TRP) koরেটিংয়ে ভালো ফল করতে পারছে না এই সিরিয়াল। তাই নাকি গীতার গল্পের সমাপ্তি ঘোষণার চিন্তাভাবনা করা হয়েছে। যদিও টলিপাড়ার গুঞ্জন ঠিক জুটি গৌরব-সোলাঙ্কির নতুন সিরিয়াল আসার কারণেই নাকি ‘গীতা এলএলবি’র উপর। অক্টোবরের শেষ হচ্ছে পুরনো ধারাবাহিক, যদিও সেই স্লটেই নতুন সিরিয়াল টেলিকাস্ট হবে কিনা তা নিশ্চিত নয়। ছোটপর্দার জন্য ‘গাঁটছড়া’ বেঁধে গৌরব-সোলাঙ্কি খুব অল্প সময়ে দর্শকের প্রিয় হয়ে ওঠেন। পরবর্তীতে অভিনেত্রী শারীরিক সমস্যার জন্য সিরিয়াল ছেড়ে দিলেও তাঁদের জনপ্রিয়তায় যে ভাটা পড়েনি, সেটা নতুন গল্প শুরুর খবর থেকেই স্পষ্ট।

Related articles

বিজেপিকে ধরাশায়ী করে সরকার ছাড়ার হুঁশিয়ারি তিপ্রা মথা প্রধানের! চাপে গেরুয়া শিবির

ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনে বিজেপিকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দিয়ে এবার সরাসরি দিল্লিকে কড়া বার্তা...

সংশোধনীর নামে ডিলিমিটেশন বিল পাশ করানোর ছক ভেস্তে যাওয়ায় গোঁসা মোদির

মহিলা সংরক্ষণ সংশোধনী বিলের আড়ালে ডিলিমিটেশন বিল পাশ করানোর ছক কষে ছিল কেন্দ্রীয় সরকার। শুকক্রবার লোকসভায় I.N.D.I.A. ঐক্যবদ্ধ...

ছাত্রীদের ‘শর্টস’ পোশাক ঘিরেই শিক্ষকদের ‘বিভ্রান্তি’! উপাচার্যের মন্তব্যে অগ্নিগর্ভ তামিলনাড়ু ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি

ছাত্রীরা ক্লাসে ‘শর্টস’ পরে এলে অধ্যাপকদের মনোযোগ নষ্ট হয় এবং তাঁদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, তামিলনাড়ু ন্যাশনাল ল’...

হাওড়া থেকে ভাঙড়: শিল্পে বিপুল কর্মসংস্থানের পরিকল্পনা জানালেন মমতা

বিগত কয়েক দশকের খরা কাটিয়ে রাজ্যে শিল্পপতিদের দেখা মিলেছে বাংলায়। কেন্দ্রের সরকার বারবার বাংলাকে বঞ্চনার মুখে ফেললেও রাজ্য...