Tuesday, June 23, 2026

বিতর্কিত সেলিব্রেশন! পাক ক্রিকেটারদের বিরুদ্ধে আইসিসির দরবারে ভারত

Date:

Share post:

বিতর্কের রেশ যেন কিছুতেই কাটছে না ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের। ইতিমধ্যেই দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই এশিয়া কাপে (Asia Cup)  দুইবার মুখোমুখি হয়েছিল। মাঠের লড়াইয়ের মতোই সমান তালে চলছে মাঠের বাইরের লড়াইও। এবার পাকিস্তানের ক্রিকেটারদের আচরণ নিয়ে ফের আইসিসির (ICC) দরবারে বিসিসিআই (BCCI)।

হ্যারিস রউফ, সাহিবজাদা ফারহানের সেলিব্রেশন নিয়ে আপত্তি আছে  ভারতের। বিসিসিআই মনে করছে দুই পাক ক্রিকেটার যে সেলিব্রেশন করেছেন তা ভারত  বিদ্বেষী। ফলে এই বিষয়টি  নিয়ে আইসিসির কাছে অভিযোগ জানিয়েছে ভারত, এমনই খবর সংবাদ সংস্থা সূত্রে। এই বিষয়ে আইসিসির পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে ভারতের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি করতে পারে আইসিসি।

আসলে গত রবিবার  ভারতের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন দুই পাক ক্রিকেটার এমন সেলিব্রেশন করেছিলেন যা রীতিমতো ভারতকে ব্যঙ্গ করে।

ম্যাচ চলাকালীন হ্যারিস রউফ ইশারা করেন, উড়তে উড়তে আচমকাই ভেঙে পড়ছে যুদ্ধবিমান। তারপর হাতের ছয় আঙুল দেখান। কূটনৈতিক মহলরে মতে,  আসলে রউফ বোঝাতে চাইছেন অপারেশন সিন্দুর সময় ছ’টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল সেই বিষয়টি। পাকিস্তানের পক্ষ থেকে করা সেই দাবি উড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা।

আরও পড়ুন :গিলের ডেপুটি জাদেজা, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে ব্রাত্য ঈশ্বরণ-নায়ার

এখানেই শেষ নয় পাক ওপেনার সাহিবজাদা ফারহানের সেলিব্রেশন নিয়েও বিতর্ক আছে, তিনি ব্যাটকে বন্দুকের স্টাইলে চালানোর সেলিব্রেশন করেছিলেন।

 

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...