Tuesday, June 23, 2026

‘এক ফ্রেমে’ পাকিস্তান-বাংলাদেশ! ট্রাম্পের দেশে হাত মেলালেন শাহবাজ-ইউনূস

Date:

Share post:

আওয়ামি লিগের পতনের পর থেকেই ক্রমশ কাছাকাছি এসেছে ভারতের দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ ও পাকিস্তান। এর আগে মিশরের কায়রোতে বৈঠক করেছিলেন দুই রাষ্ট্রপ্রধান। এবার আমেরিকায় গিয়ে একান্ত বৈঠক সেরে ফেললেন মহম্মদ ইউনূস (Mohammed Yunus) ও শাহবাজ শরিফ (Shehbaz Sharif)। ইউনূসকে পাকিস্তানের আমন্ত্রণের পাশাপাশি ১৯৭১ সালের কিছু সমস্যা সমাধানেরও আশ্বাস দেওয়া হয়।

রাষ্ট্রসঙ্ঘের (United Nations) বিশেষ সম্মেলনে নিউইয়র্কে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্ঠা মহম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। রাষ্ট্রসঙ্ঘের (United Nations) বৈঠকের পাশাপাশি সাইড লাইনে বৈঠক করেন ইউনূস (Mohammed Yunus) ও শাহবাজ (Shehbaz Sharif)। বুধবার সেই বৈঠকের কথা নিজেই জানান ইউনূস।

এর আগেই পাকিস্তানের তরফে ১৯৭১ সালের যুদ্ধের পরে যে দূরত্ব তৈরি হয়েছিল তা কমানোর ইঙ্গিত দেওয়া হয়েছিল পাকিস্তানের তরফে। কায়রোতে যে বৈঠক করেছিলেন দুই রাষ্ট্রনায়ক সেখানে ১৯৭১ সালের বেশকিছু ইস্যু নিষ্পত্তি করার জন্য ইসলামাবাদকে অনুরোধ জানিয়েছেন ইউনূস। পাকিস্তানের প্রধানমন্ত্রী শরিফও ইউনূসকে তাঁর সুবিধামত তাদের দেশে আসার আমন্ত্রণ জানান। এবার নিউইয়র্কে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়ে ফেললেন শাহবাজ।

আরও পড়ুন: লাদাখে অশান্তির দায় সোনমের! অমিত শাহর পদত্যাগ দাবি প্রাক্তন বিজেপি সাংসদের

এর আগে কায়রোতে দুই রাষ্ট্রনেতার বৈঠক সমালোচিত হয়েছিল খোদ বাংলাদেশে। এবার নির্বাচন ঘোষণার পরে মার্কিন মুলুকে ফের দুই রাষ্ট্র নায়কের সাক্ষাত। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের কাছে এই সাক্ষাৎ ভারতের বিদেশনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...