Tuesday, June 23, 2026

সমালোচনা সহ্য করেও কাজ, বাহিনীতে আরও বেশি মহিলা পুলিশ: আলিপুর বডিগার্ড লাইনে বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

উৎসবের দিনেও পরিবার ভুলে মানুষের কাজ করে পুলিশ (Police)। সমালোচনা সহ্য করেও কাজ করে তারা। বৃহস্পতিবার আলিপুর বডিলাইনসের (Alipore Bodylines) দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে পুলিশকর্মীদের ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বাহিনীতে আরও বেশি করে মহিলা পুলিশ নিযুক্ত করার কথাও বলেন মুখ্যমন্ত্রী।

এদিন বডিলাইনসের দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে পুলিশ বাহিনীর উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “যাদের কাজই হল নিন্দা করা, তারা নিন্দা করবেই। আপনি আপনার কাজটা করে যান। যারা অপপ্রচার করে, তাদের কথায় কান দেবেন না। কারণ ৫ জনের জন্য তো আর ৯৫ জনকে বঞ্চিত করা ঠিক নয়।” নিজের উদাহরণ টেনে মমতা বলেন, “আমি ভূতের মতো সারাদিন খাটি, তবুও সবচেয়ে বেশি গালাগালি আমাকেই খেতে হয়। তবু আমি বিশ্বাস করি, ক্ষমায় সবচেয়ে বড় ধর্ম।” জানান, রাজ্য পুলিশে আগামীদিনে আরও বেশি মহিলাদের নিয়োগ করা হবে।

উৎসবের মরসুমেও ছুটি নেই। ২৪ ঘণ্টা ডিউটিতে থাকেন পুলিশ কর্মীদের। তার পরেও পুলিশকে লক্ষ্যে করে উড়ে আসে কটূক্তি। এই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, পুলিশের অনেক সদস্যই দিনরাত খেটে চলেছেন, তাঁদের প্রাপ্য সম্মান যাতে তাঁরা পান, তা নিশ্চিত করতে হবে।

পুলিশকর্মী-আধিকারিকদের পাশাপাশি তাঁদের পরিবারকেও কুর্নিশ জানান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। বলেন, “আজ যদি কোনও পুলিশ কর্মী মারা যান, সঙ্গে সঙ্গে পরিবারের একজনকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়। না হলে পরিবার চলবে কী করে? বাড়ির মেয়েরা সাপোর্ট না দিলে পুলিশ এতটা কাজ করতে পারত?”

এবার দিঘার জগন্নাথ ধামের অনুকরণে তৈরি হয়েছে আলিপুর বডিলাইনসের পুজো মণ্ডপ। দেখে খুশি মুখ্যমন্ত্রী। বলেন, “যেভাবে দিঘার মণ্ডপকে তুলে এনেছেন, কোনও কথায় তার উপমা হবে না।” এবার থেকে পুলিশ বিভাগের মধ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করার কথা জানান মুখ্যমন্ত্রী। সেরা পুলিশ পাবেন পুরস্কার।

এদিনের অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলার ৩০০ পুজোরও ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...