Tuesday, June 23, 2026

বৃষ্টি মাথায় মণ্ডপ দর্শনে উৎসব প্রিয় বাঙালি 

Date:

Share post:

পুজো চলবে, চলবে বৃষ্টিও। দ্বিতীয়টি কোনভাবেই প্রথমটিকে দমিয়ে রাখতে পারবে না। বৃহস্পতির বৃষ্টি বিঘ্নিত সন্ধ্যায় উৎসবমুখী কলকাতার আমেজে ঠিক এমন বার্তাই যেন স্পষ্ট হল। নিউটাউন-সল্টলেক বৃষ্টি (Rain) ভিজলো, বর্ষণমুখর উত্তর ও দক্ষিণ কলকাতাও, কিন্তু মণ্ডপমুখী মানুষের ঢল বুঝিয়ে দিল বাঙালি তার সংস্কৃতি আর ঐতিহ্যে বহিরাগতের দখলদারি বরদাস্ত করে না, তা সে মানুষ হোক বা প্রকৃতি। বৃষ্টি অসুর পুজোর আনন্দ মাটি করতে উঠে পড়ে লেগেছে, কলকাতাও ছাতা হাতে উৎসবের ছক্কা হাঁকাতে তৈরি। হঠাৎ বৃষ্টিতে কেউ একটু থমকে গেলেন, আটকে পড়লেন প্যান্ডেলে, কেউ আবার নতুন জামা সামলে ছাতা মাথায় এগিয়ে গেলেন ভিড় ঠেলে। বাঙালির পুজো মুড ফুল অন (Durga Puja Celebration)।

রবিবার মহালয়া তিথি পড়ে যাওয়ায় তৃতীয়া আর চতুর্থীর হিসেবে কিছুটা বিভ্রান্ত পুজো উদ্যোক্তারা। পঞ্জিকা মতে, লক্ষীবারে অহরত্র দেবীপক্ষের চতুর্থ দিনের লগ্ন থাকায় বৃহস্পতি-শুক্র দুই দিনই হিসাব মতো চতুর্থী। হাওয়া অফিস স্পষ্ট জানিয়েছে, পঞ্চমী থেকে বৃষ্টি বাড়বে। তাই আগেভাগেই ঠাকুর দেখার মেজাজ শুরু। রাত আটটা থেকে কলকাতা,হাওড়া, হুগলিতে হঠাৎ করেই শুরু হল ঝমঝমিয়ে বৃষ্টি। সাময়িক মন খারাপ হলেও বৃষ্টির বেগ সামান্য কমতেই প্যান্ডেল দেখার চেনা ভিড় বুঝিয়ে দিল, ‘মা এসেছেন ঘরে একটি বছর পরে’।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...