Saturday, April 18, 2026

রানাকে ফের কটাক্ষ কুণালের, কী বললেন?

Date:

Share post:

দীর্ঘদিন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগ কুণাল ঘোষের (Kunal Ghosh)। সাংবাদিক কুণাল ঘোষ, রাজনীতিবিদ কুণাল ঘোষ- কারও কাছেই টলিউড অচেনা ক্ষেত্র নয়। কিন্তু সেসব ইতিহাস না জেনেই ফেসবুকীয় বিপ্লব করছেন প্রযোজক রানা সরকার (Rana Sarkar) আর রানার প্রতিটি বলই স্ট্রেট ব্যাটে খেলে মাঠের বাইরে ছক্কা হাঁকাচ্ছেন কুণাল। প্রসঙ্গ দেব অভিনীত ‘রঘু ডাকাত’ ছবিটির (Bengali Film) সঙ্গে সরাসরিভাবে রানা যুক্ত না থাকলেও, দেবের হয়ে গলা ফাটাচ্ছেন তিনি। প্রমাণ করতে চাইছেন, তারও “শিরায় শিরায় রক্ত/ আমি দেবের ভক্ত”। আর সেটা করতে গিয়ে বারবার কুণালের খোঁচায় নাস্তানাবুদ হচ্ছেন।

আর কুণাল ঘোষ (Kunal Ghosh) প্রসঙ্গে কোনও পোস্ট করব না- বলার পরেও কি-প্যাড এবং মাউজ চিড়বিড় করায় নিজের ফেসবুক পেজে রানা সরকার লেখেন, “কুনাল ঘোষের কথা বিশ্বাস করবেন না…” ইত্যাদি ইত্যাদি লেখার পরে লিখেছেন, “এখন দেবকে আক্রমণ করার জন্য রঘু ডাকাত-কে খারাপ সিনেমা বলছেন। আবার বলছেন দেবকে ভালোবাসেন। সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে অনধিকার চর্চা করছেন।
একি রে বাবা… ওনার agenda কী কেউ বোঝে ?
এতবার যিনি পাল্টি খান তার কোনও কথা পাত্তা দেবেন না।”

এর উত্তরে কুণাল লেখেন,
“রান-আ,
সিনেমা নিয়ে অনধিকার চর্চা মানে? ইন্ডাস্ট্রি তোমার বাবার নাকি?
আমার দল ও নেত্রীর সঙ্গে আমার সম্পর্ক নেতৃত্ব/ তাঁরা বুঝবেন। এটা অনধিকার চর্চা হচ্ছে না?
দেবকে ভালোবাসি। কিন্তু রঘু জঘন্য সিনেমা। কন্টেন্ট ফেল বলেই এত ডিসকাউন্ট, সর্বশক্তিতে লাফালাফি। এক নম্বরকে দুদিনের মধ্যে ডিসকাউন্ট স্ট্র্যাটেজি, মানে প্ল্যান বি-তে নামতে হয়? দক্ষিণী ঝুলনবাজি দিয়ে সবটা হয় না। তার মানে এই নয় যে দেব আবার দারুণ সিনেমা করবে না। ভালোকে তো ভালো বলবই। এবং হ্যাঁ, দেবকে ভালোবাসি।
রক্তবীজ 2 দারুণ। ‘প্রভাব’ না খাটিয়েও একনম্বর। দেবী চৌধুরানী, যত কান্ড কলকাতাতেও ভালো। রিলিজের আগে তোমার বাতেলা। আর রিলিজের পর হাওয়া বুঝে চারটে সিনেমারই ভালো হোক, সুর বদল! গোটা ইন্ডাস্ট্রি খিল্লি করছে। এত উদারতা, তা রিলিজের আগে সবার সমান শো দিয়ে শুরু করার দম দেখালে না কেন? আমি স্রেফ ওই সমান শোর কথা বলেছি বলে এত আক্রমণ।
উইনডোজের আগের ছবি ‘আমার বস’ নিয়ে আমার কোনো লেখা দেখেছো? একটি শব্দ নয়। কারণ আমার আগ্রহ ছিল না বিষয়টাতে। হয়ত ছবি ভালো, হয়ত নয়, কিন্তু আমি দেখিনি। কিন্তু রক্তবীজ 2 সেরা, বলব না কেন?
বলছি কি, অন্ধ স্তাবকরাই কিন্তু রাজার মত লোককে ডোবায়। অন্যদের সঙ্গে সম্পর্ক খারাপ করে। এক নম্বর নায়ক মানেই তার সব ছবি হিট হবে, কে বলল? রঘু ডাকাত ঝুলন হয়েছে মানে এই নয় যে পরেরটা দেব ফাটিয়ে দেবে না।
হালুম আর ম্যাওয়ের পার্থক্যটা না বুঝলে সেটা গোপাল ভাঁড়দের সমস্যা।”

সিনে মহলের মতে, কুণাল ঘোষকে না জেনেই খোঁচাতে যাচ্ছেন রানা। পাত্তা দেবেন না বলেও নিজেই সবচেয়ে বেশি কুণালকে নিয়ে পোস্ট করছেন। আর কুণাল যখন তার মোক্ষম জবাব দিচ্ছেন, তখন সামলাতে না পেরে সোশ্যাল মিডিয়ায় এসে কাঁদুনি গেয়ে সমর্থন যোগাড়ের চেষ্টা চালাচ্ছেন। ‘রঘু ডাকাত’কে চর্চায় রেখে রানার এই প্রচেষ্টাও ছবিটিকে টেনে তুলতে পারবে না বলে মত চিত্র সমালোচকদের।

Related articles

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...

মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

I.N.D.I.A. একজোট হয়ে বিরোধিতা করায় মহিলা সংশোধনী সংরক্ষণ বিল পাশ করতে পারেনি মোদি সরকার। বিজেপি চাইলেও সংবিধান আমরা...

মোদির পতন শুরু হয়ে গিয়েছে: ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার

কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে দেশের রাজ্যগুলি থেকে নিজেদের সুবিধামতো ডিলিমিটেশনের মধ্যে দিয়ে লোকসভার আসন বাড়ানোর বিজেপির চক্রান্ত পরাস্ত...

ভোটের বাংলায় চড়বে পারদ বাড়বে গরম, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায় 

শনিবারের সকাল থেকে অস্বস্তিকর গরম(Hot & Humid condition) দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) থেকে জারি...