Saturday, May 30, 2026

দুবাইয়ে স্টেডিয়াম জুড়ে কড়া নিরাপত্তা, মেগা ফাইনালে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি

Date:

Share post:

রবিবার এশিয়া কাপ (Asia Cup) ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান (IND vs PAK)। এই নিয়ে চলতি টুর্নামেন্টে তৃতীয়বার মুখোমুখি হচ্ছে দুই দেশ।

পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলা আর ‘অপারেশন সিন্দুরের(Operation Sindoor) পর ভারত–পাক ম্যাচে আবেগ আর বিতর্ক যেন পাল্লা দিয়ে চড়ছে। আগের দু’টি ম্যাচেই শুধুই বিতর্কের ঘনঘটনা।হাত মেলানো নিয়ে টানাপড়েন ছিল, মাঠের বাইরে আইসিসির দরবারে লড়াই ছিল।

এমন আবহে ফাইনালে নিরাপত্তা আঁটসাঁট হওয়াটাই স্বাভাবিক। যে কারণে দুবাই ইভেন্টস সিকিউরিটি কমিটির পক্ষ থেকে কড়া নিরাপত্তার আয়োজন করা হচ্ছে ফাইনালে।  কোনওরকম উসকানি বা ঝুঁকি এতটুকু বরদাস্ত করা হবে না। একগুচ্ছ কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে দর্শকদের জন্য।

দর্শকদের অন্তর তিন ঘন্টা আগে স্টেডিয়ামে পৌঁছাতে হবে। এক টিকিটে একবারই ঢোকা যাবে। একবার স্টেডিয়াম থেকে বেরিয়ে পড়লে ফের প্রবেশ করা যাবে না। স্টেডিয়ামের ভেতরে কর্তৃপক্ষের নির্দেশ চূড়ান্ত হবে মানতে হবে। পার্কিং জোনের বাইরে গাড়ি রাখা নিষিদ্ধ।

কোন ভাবেই আতশবাজি লেজার পয়েন্টার জলনশীল বিপদজনক জিনিস পোড়ানো যাবে না। বড় ছাতা সেলফি স্টিক থেকে আরম্ভ করে জ্বলনশীল জাতীয় জিনিস নিয়ে প্রবেশ করা যাবে না এমনকি কোন অনুমতি ছাড়া রাখা যাবে না প্রেমের মধ্যে ঘৃণা এবং বিদ্বেষ সরাতে পারে এমন জিনিস যেমন রাখা যাবে না।

এই ধরনের কোন মন্তব্য করা যাবে না আয়োজকদের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে এই ধরনের নির্দেশ না মারলে সংশ্লিষ্ট দর্শকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Related articles

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...

টার্গেট করে পরিকল্পিত আক্রমণ! অভিষেকের ওপর ‘বর্বরোচিত’ হামলায় সরব কুণাল 

প্রকাশ্য দিবালোকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ‘পরিকল্পিত প্রাণঘাতী’ হামলার অভিযোগে সরব হলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক...

শিক্ষাঙ্গনেই ফিরতে চাই! অন্নপূর্ণা যোজনার কাজে নারাজ বিএলও-রা

অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Vander) প্রকল্পে কাজ করতে নারাজ বসিরহাটের (Basirhat)বহু বিএলও। হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাঁদের বিডিও অফিসে ডাকা...

জন্ম নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: মুখ্যমন্ত্রীকে অনুরোধ শমীকের

দেশের উন্নয়নে জনসংখ্যা নিয়ন্ত্রণ যে বড় ভূমিকা নেয়, এবার সেই কথাই নতুন সরকারের স্বাস্থ্য দফতরের অনুষ্ঠানে মনে করিয়ে...