Saturday, May 30, 2026

মাইক বাজানোর সময়সীমা কমাল চন্দননগর পুলিশ কমিশনারেট

Date:

Share post:

এবার দুর্গাপুজায় মাইক বাজানোর উপর সময়সীমা ২ঘণ্টা কমিয়ে দিল চন্দননগর পুলিশ কমিশনারেট (Chandannagar Police Commissionrate)। ২৬ সেপ্টেম্বর জারি করা এক নির্দেশিকায় পুলিশ কমিশনার নির্দেশ দেন, সকাল ৭টার আগে ও রাত ৯টার পরে মাইক বাজানো যাবে না।
ওই নির্দেশে আগের বিধিনিষেধও বহাল আছে।
ইন্ড্রাস্ট্রিয়াল কমার্শিয়াল ও রেসিডেন্সিয়াল এলাকায় যথাক্রমে ৭৫, ৬৫ ও ৫৫ ডেসিবলের মধ্যেই শব্দসীমা রাখতে হবে।
সাইলেন্স জোন যেমন হাসপাতাল, নার্সিংহোম, শিক্ষাঙ্গন, আদালতের একশো মিটারের মধ্যে কোনওরকম মাইক বাজানো যাবে না। সমস্ত পুজো কমিটিকেও নির্দেশ পাঠানো হয়েছে।

জেলায় বাজি ও শব্দের দূষণ ঠেকাতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছে বাজি ও ডিজে বক্স বিরোধী মঞ্চ। মঞ্চের উদ্যোগে সম্প্রতি জেলার প্রবীণ নাগরিকরা পথে নেমে প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন বাজি দূষণ ও শব্দ যন্ত্রণা মুক্ত উৎসব পালন করার বিষয়টি নিশ্চিত করার। জনসচেতনতায় বিলি করেছে লিফলেট। প্রদর্শন করেছে পোস্টার।

মঞ্চের সাধারণ সম্পাদক গৌতম সরকারের কথায়, নির্দেশিকা জারি করার পাশাপাশি নির্দেশিকা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা নেওয়াও জরুরি। নাহলে নির্দেশিকা কাগজে কলমেই থেকে যাবে। মঞ্চের সহসম্পাদক জয়ন্ত কুমার পাঁজার কথায়, নির্দেশিকা মানা হয় কোথায়? সম্প্রতি গণেশপুজোতেও সব নির্দেশ থাকা সত্ত্বেও জেলার বিভিন্ন জায়গায় রাস্তা জুড়ে মধ্য রাত পর্যন্ত জেবিএল বক্সের তাণ্ডব চলেছে। জেলার প্রবীণ নাগরিক, মঞ্চের সদস্য  ভাস্কর চট্টোপাধ্যায় বলেন, প্রশাসন এবার একটু কঠোর হোক। নিত্য যন্ত্রণা সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। পুলিশ কমিশনার (Chandannagar Police Commissionrate) নির্দেশকে স্বাগত জানাচ্ছেন তাঁরা।

Related articles

টার্গেট করে পরিকল্পিত আক্রমণ! অভিষেকের ওপর ‘বর্বরোচিত’ হামলায় সরব কুণাল 

প্রকাশ্য দিবালোকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ‘পরিকল্পিত প্রাণঘাতী’ হামলার অভিযোগে সরব হলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক...

শিক্ষাঙ্গনেই ফিরতে চাই! অন্নপূর্ণা যোজনার কাজে নারাজ বিএলও-রা

অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Vander) প্রকল্পে কাজ করতে নারাজ বসিরহাটের (Basirhat)বহু বিএলও। হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাঁদের বিডিও অফিসে ডাকা...

জন্ম নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: মুখ্যমন্ত্রীকে অনুরোধ শমীকের

দেশের উন্নয়নে জনসংখ্যা নিয়ন্ত্রণ যে বড় ভূমিকা নেয়, এবার সেই কথাই নতুন সরকারের স্বাস্থ্য দফতরের অনুষ্ঠানে মনে করিয়ে...

অরূপ রায়কে কালিমালিপ্ত করার চেষ্টা! মিথ্যা অভিযোগ আনতে গিয়ে ব্যাকফুটে গেরুয়া শিবির

ইদ উপলক্ষে রাজ্য সরকারের পাঠানো বিভিন্ন উপহার সামগ্রী এলাকাবাসীদের মধ্যে বিতরণ না হওয়ায় জেলাশাসকের দফতরের গুদামে ফেরত পাঠাচ্ছিলেন...