Saturday, May 30, 2026

মধ্য হাওড়ায় যুব তৃণমূলের উদ্যোগে টোটোয় চেপে ঘুরে প্রতিমা দর্শন করলেন বয়স্ক-বয়স্কারা 

Date:

Share post:

মহাষষ্ঠীর দিন মধ্য হাওড়া যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রায় ৭৫ জন বয়স্ক-বয়স্কা মন্ডপে ঘুরে ঘুরে প্রতিমা দর্শন করলেন। টোটোয় করে তাঁদের মধ্য হাওড়ার বিভিন্ন পুজোমন্ডপে ঘুরিয়ে ঠাকুর দেখানোর ব্যবস্থা করেন যুব তৃণমূলের কর্মীরা। মধ্য হাওড়ার হালদারপাড়া ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের পুজো থেকে এদিন তাঁদের প্রতিমা দর্শন হয়। যাত্রা শুরুর সময় উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায়, হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাশ মিশ্র, মধ্য হাওড়া কেন্দ্র যুব তৃণমূলের সভাপতি অভিষেক চট্টোপাধ্যায় সহ আরও অনেকে।

মধ্য হাওড়া কেনৃদ্র যুব তৃণমূলের সভাপতি অভিষেক চট্টোপাধ্যায় বলেন, একাকী যেসব বয়স্ক-বয়স্কাদের ছেলেমেয়েরা বিদেশে থাকেন মূলত তাঁদেরই আমরা প্রতিমা দর্শনের ব্যবস্থা করে দিয়েছিলাম। তাঁদের নতুন পোশাক পরিয়ে মন্ডপে নিয়ে গিয়ে প্রতিমা দর্শনের পাশাপাশি ইচ্ছেমতো খাবারদাবারের ব্যবস্থাও করা হয়। মধ্য হাওড়ার বিভিন্ন মন্ডপে গিয়ে আনন্দে মেতে উঠে ছেলেবেলার স্মৃতি ফিরে পান তাঁদের অনেকেই।’ ‘মায়ের চোখে মাতৃদর্শন’ শীর্ষক যুব তৃণমূলের এই কর্মসূচিতে শহরের বড় পুজোগুলি চাক্ষুষ করে বেজায় খুশি ওইসব প্রবীণ-প্রবীণারা।

আরও পড়ুন – বাংলার দুর্গাপুজোর হেরিটেজ স্বীকৃতিতে মিথ্যাচার মোদির কড়া জবাব তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ক্ষমতার অপব্যবহার: নিজে হাতে CID-র নোটিশ নিয়ে দাবি অভিষেকের

বিধানসভার তৃণমূল পরিষদীয় দলের বিধায়কদের স্বাক্ষর নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে চূড়ান্ত নাটকীয়তা শনিবার। তৃণমূল সর্বভারতীয়...

ফরাসি ওপেনে ফের অঘটন, ফনসেকার কাছে হেরে বিদায় জকোভিচের

ব্রাজিলের তরুণ প্রতিভা জোয়াও ফনসেকার (Joao Fonseca) কাছে হেরে সার্বিয়ান মহাতারকা নোভাক জকোভিচের (Novak Djokovic) ২৫ নম্বর গ্র্যান্ড...

আইপিএল থেকে ছিটকে যাওয়ায় হাপুস নয়নে কান্না বৈভবের, আবেগপ্রবণ ক্রিকেট ভক্তরা 

১৫ বছরের বিস্ময় প্রতিভার চোখের জলে আবেগপ্রবণ হয়ে পড়লেন কলকাতা থেকে চেন্নাই, বেঙ্গালুরু থেকে রাজস্থানের ক্রিকেটপ্রেমীরা। চোখ ভিজলো...

বিধানসভায় স্বাক্ষর বিভ্রাট: অভিষেকের একের পর এক বাড়িতে পৌঁছাল CID

বিরোধী দলনেতার প্রস্তাবে স্বাক্ষর বিভ্রাটের জেরে তৃণমূল বিধায়কদের বাড়িতে গিয়েছেন সিআইডি-র তদন্তকারী আধিকারিকরা। এবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek...