Sunday, June 21, 2026

সেনাকে ম্যাচ ফি দান সূর্যের, আইসিসিতে অভিযোগ জানাবে বিসিসিআই

Date:

Share post:

সেনাকে ম্যাচ ফি দান সূর্যের, আইসিসিতে অভিযোগ জানাবে বিসিসিআই

বিতর্ক দিয়ে শুরু, বিতর্ক দিয়েই শেষ হল এশিয়া কাপ।
ফাইনাল শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে চূড়ান্ত নাটক। নাকভির হাত থেকে ট্রফি নেয় নি ভারত। তবে ম্যাচ শেষে হৃদয় জিতে নিলেন সূর্যকুমার যাদব।।

এবারের এশিয়া কাপের নিজের সব ম্যাচের ম্যাচ ফি ভারতীয় সেনাকে দেওয়ার কথা ঘোষণা করেন ভারত অধিনায়ক।

ম্যাচ শেষে সাংবাদিকদের সূর্য বলেন,”আমার সব ম্যাচের ম্যাচ-ফি ভারতীয় সেনাকে দিচ্ছি।”

ট্রফি না পাওয়া নিয়ে সূর্য
সরব হলেন।
আক্ষেপের সুরে ভারত অধিনায়ক বলেন,
চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়া হল না। আমার এতদিনের ক্রিকেট কেরিয়ারে কোনওদিন দেখিনি।” সূর্যকুমার যাদব একই সঙ্গে বলেন,, “আমার ট্রফি ড্রেসিংরুমে রয়েছে। যে ১৫ জন আমরা খেলছি, আমাদের সাপোর্ট স্টাফ সবাই আমার ট্রফি।”

বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া বলেন, ”মেডেল ও ট্রফি নিয়ে চলে যাওয়ার অধিকার ওকে কে দিয়েছে! অত্যন্ত হতাশাজনক ও অখেলোয়াড়োচিত আচরণ। আশা রাখব ট্রফি ও মেডেল ভারতীয় ক্রিকেটারদের ফিরিয়ে দেবে দ্রুত।”

নকভির কাজে বোর্ড এতটা ক্ষুব্ধ যে এবার আইসিসিতে অভিযোগ জানাতে চলেছে বিসিসিআই।

ভারতীয় দল এশিয়া কাপ জয়ের পর এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ”এবার খেলার মাঠেও অপারেশন সিঁদুর। ফলাফল একই–ভারত জিতেছে। আমাদের ক্রিকেটারদের অভিনন্দন।”

_

_

_

_

Related articles

প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema)...

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...