Monday, June 22, 2026

মণ্ডপে নিয়ম ভঙ্গ: দেশপ্রিয় পার্কের পুজো ঘিরে মহাষ্টমীর রাতে হয়রান দর্শনার্থীরা

Date:

Share post:

পুজো মন্ডপে কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য এবছর প্রথম থেকেই সজাগ কলকাতা পুলিশ। একের পর এক কলকাতার বড় বড় পুজোর প্যান্ডেল দর্শনার্থীদের জন্য বন্ধ বা আংশিক বন্ধ করতেও পিছপা হয়নি কলকাতা পুলিশ (Kolkata Police), শুধুমাত্র দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে। ফলে অনেক ক্ষেত্রেই হয়রান হয়েছেন দর্শনার্থীরা। দেশপ্রিয় পার্ক (Deshapriya Park) সেই হয়রানীর নিরিখে এই বছর রেকর্ড করল। অষ্টমীর রাতেও একবার বন্ধ, একবার খোলা – এই ঘোষণায় টালমাটাল দেশপ্রিয় পার্কের দর্শনার্থীরা।

প্রবল বর্ষায় জল জমে যাওয়ার কারণে চতুর্থীর মধ্যরাত পর্যন্ত বন্ধ ছিল দেশপ্রিয় পার্কের দুর্গা মন্ডপ। মধ্যরাতে খুলে দেওয়া হয় প্রথমবার দেশপ্রিয় পার্কের মন্ডপ। তবে মহাষ্টমীর রাতে ফের একবার গন্ডগোল। বিতর্ক যেন পিছু ছাড়ে না দেশপ্রিয় পার্কের।

আরও পড়ুন: পুজো দেখতে গিয়ে মর্মান্তিক মৃত্যু! প্রাণ গেল হরিদেবপুরের গৃহবধূর

মহাষ্টমীর রাতে কলকাতা পুলিশের তরফে জানানো হয়, নিয়ম মানা হয়নি দেশপ্রিয় পার্কের পুজোর আয়োজনে। যে পথে দর্শনার্থীদের ঢোকানো এবং বের করার কথা ছিল, তা মানা হয়নি। যার ফলে দর্শনার্থীদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা থেকে গিয়েছে। ফলে বন্ধ করে দেওয়া হয় মন্ডপের আলো। পরে আবার উদ্যোক্তাদের সঙ্গে পুলিশের দীর্ঘ বাদানুবাদের পর খুলে দেওয়া হয় মন্ডপ। আর এই দীর্ঘ সময় ধরে বাইরে লাইনে হয়রান হন দর্শনার্থীরা।

Related articles

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...