Tuesday, February 3, 2026

উৎসবের মরশুমেই ফের বাড়ল গ্যাসের দাম! 

Date:

Share post:

উৎসবের মরশুমেই বাণিজ্যিক গ্যাসের দামে ফের বাড়তি চাপ। ১৯ কেজির LPG সিলিন্ডারের দাম বেড়েছে ১৫ টাকা ৫০ পয়সা। হোটেল-রেস্তোরাঁয় ব্যবহৃত এই সিলিন্ডারের নতুন দাম দাঁড়াল ১ হাজার ৫৯৫ টাকা ৫০ পয়সা। দিল্লিতে কার্যকর হয়েছে নতুন দাম। তবে রান্নার গ্যাসের ১৪ কেজির সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।

আগে দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ₹১৫৮০। নতুন দামে তা হয়েছে ₹১৫৯৫.৫। কলকাতায় দাম বেড়ে হয়েছে ₹১৭০০.৫, আগে ছিল ₹১৬৮৪। অর্থাৎ প্রায় ১৬ টাকা বৃদ্ধি। মুম্বইতে আগের দাম ₹১৫৩১.৫ টাকা থেকে বেড়ে হয়েছে ₹১৫৪৭। আর চেন্নাইয়ে দাম বেড়েছে সবচেয়ে বেশি—₹১৭৩৮ থেকে দাঁড়িয়েছে ₹১৭৫৪.৫।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দামের ওঠানামার জেরেই দেশে বারবার পরিবর্তিত হচ্ছে গ্যাসের দাম। বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম বাড়ায় সরাসরি প্রভাব পড়বে হোটেল-রেস্তোরাঁর খরচে। ফলে উৎসবের ভিড়ের মরশুমে সাধারণ খদ্দেরদেরও বাড়তি খরচের চাপ বইতে হতে পারে।

আরও পড়ুন – আবার ‘শাটডাউন’-এর পথে আমেরিকা, অচল হতে চলেছে সরকারি কাজকর্ম 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

সশরীরে বিধানসভায়! চত্বরে থেকেও অধিবেশন বয়কট করলেন বিরোধী দলনেতা

বিধানসভা চত্বরে সশরীরে উপস্থিত থেকেও অধিবেশন কক্ষে ঢুকলেন না বিরোধী দলনেতা-সহ বিজেপি বিধায়কদের একাংশ। মঙ্গলবার সপ্তদশ বিধানসভার শেষ...

আরও বড় ব্যবধানে জিতব: দিল্লি থেকে বাংলা জয়ের বার্তা তৃণমূল সভানেত্রীর

বিধানসভা ভোটে বাংলার শাসকদলের রণকৌশল কী? মঙ্গলবার, দিল্লিতে সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নের জবাবে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...

কলকাতার ধোঁয়া না কি গ্রামের ধুলো, বেশি ঘাতক কে? কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সন্ধানে রাজ্য

শহরের শিল্পাঞ্চলের ধোঁয়া আর গ্রামের বাতাসের ধুলো— দুইয়ের বিষক্রিয়া কি সমান? নাকি জনস্বাস্থ্যের ওপর এদের প্রভাব ভিন্ন? দূষণের...

দেশবাসীর গোপনীয়তায় আপস করলে ভারত ছাড়ুন! মেটা-কে কড়া বার্তা প্রধান বিচারপতির

ভারতীয় নাগরিকদের ব্যক্তিগত পরিসরে নাক গলালে ব্যবসা বন্ধ করে বিদায় নিতে হবে মেটার (Meta)হোয়াটসঅ্যাপকে (Whatsapp) । হোয়াটসঅ্যাপের বিতর্কিত...