Sunday, June 21, 2026

বাংলায় বড় বিনিয়োগ করতে চলেছে JSW: সুরুচির পুজোয় জানালেন সজ্জন, সঙ্গীতা করতে চান আর্ট স্কুল

Date:

Share post:

বাংলায় বড় বিনিয়োগ করতে চলেছে JSW গ্রুপ। বিজয়া দশমীতে সুরুচি সংঘের পুজোয় এসে এই আশার কথাই শোনালেন সংস্থার কর্ণধার সজ্জন জিন্দল (Sajjan Jindal)। একই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতার ভূয়ষী প্রশংসা করেন তিনি। সজ্জনের স্ত্রী সঙ্গীতা জিন্দল (Sangita Jindal) বাংলায় আর্ট স্কুল করার ইচ্ছা প্রকাশ করেন। মুম্বইয়ের গণপতি উৎসবের থেকেও বাংলার শারদোৎসবকে এগিয়ে রাখলেন জিন্দল দম্পতি। বললেন, কলকাতার দুর্গাপুজো মুম্বইয়ের গণপতি উৎসবের থেকে অনেক আলাদা মাত্রার।

দশমীতে বড় শিল্প ভাবনার কথা জানালেন সজ্জন জিন্দল। একই সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতার ভূয়ষী প্রশংসা করেন তিনি। বাংলায় বিনিয়োগের বড় ভাবনা জিন্দল গ্রুপের। সজ্জন জানান, “BGBS-এ লগ্নির কথা বলেছি। ভবিষতেও পশ্চিমবঙ্গে বড় কিছু করতে চলেছে JSW গ্রুপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় সহযোগিতা করেন। মা দুর্গা আশীর্বাদ করলে নিশ্চয়ই এই প্রয়াস সফল হবে।”

এদিন সুরুচি সঙ্ঘের প্যান্ডেল সস্ত্রীক ঘুরে দেখেন সজ্জন জিন্দল। এই প্রথম কলকাতার দুর্গাপুজো দেখতে এসেছেন তিনি। বলেন, “প্রথমবার দুর্গাপুজোর সময় কলকাতায় এলাম। আমি মুম্বইয়ের বাসিন্দা। সেখানে গণপতি উৎসব দেখি। কিন্তু বাংলার দুর্গাপুজো একেবারে অন্য মাত্রার। শিল্প এবং চিন্তনের সর্বোচ্চ মাত্রায় পৌঁছে দিয়ে যায় পুজো মণ্ডপ। ইউনেস্কোর তালিকায় নাম থাকার সত্যিই যোগ্যতা রয়েছে দুর্গাপুজোর।”

এরপরে সঙ্গীতা জিন্দাল জানান, কলকাতায় এত শিল্প-সংস্কৃতির চর্চা হয়। দুর্গাপুজোর মণ্ডপগুলি এক একটি শিল্পের নির্দশন। বলেন, “মিস্টার জিন্দাল বাংলায় কী করতে চান আমি জানি না, তবে আমি এখানে আর্ট স্কুল করতে চাই। এই এই শিল্পীরা যেন আরও ভালো করে প্রশিক্ষণ পান।”

উমা চলেছে কৈলাসে। বাংলার মন ভারাক্রান্ত, আকাশের মুখ ভার। কিন্তু তার মধ্যেও আশার কথা শোনালেন জিন্দাল দম্পতি। বাংলায় বড় বিনিয়োগ, বড় লগ্নির ভাবনা রয়েছে জিন্দাল গ্রুপের।

Related articles

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...

আজ ভোর ৪টে থেকে মেট্রো পরিষেবা শহরে

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) এবং NEET-UG পরীক্ষার (NEET UG Exam) জন্য রবিবার ভোর চারটে থেকেই মেট্রো...

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...