Sunday, June 21, 2026

কলকাতার সঙ্গে জুড়ে গেল চিন: ঘোষণা হল প্রথম উড়ানের দিন

Date:

Share post:

ভারত সরকার চিনের সঙ্গে নতুনভাবে যোগাযোগের বার্তা দিয়েছিল। ভারত ও চিনের মধ্যে সরাসরি উড়ানের প্রস্তাবও হয়েছিল। এবার কলকাতা (Kolkata) থেকে চিনের গুয়াংঝাউয়ের (Guangzhou) মধ্যে উড়ানের ঘোষণা করল ইন্ডিগো (Indigo)। এছাড়াও যুক্ত হবে দিল্লি ও চিন। এই মাসের শেষেই শুরু হবে সেই পরিষেবা।

বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের (MEA) মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ভারত ও চিনের মধ্যে সরাসরি যোগাযোগের যে পরিকল্পনা হয়েছিল তা অক্টোবর মাসের শেষে শুরু হবে। উভয় দেশের সম্মতিতে যুক্ত হবে দুই দেশের একাধিক শহর। প্রাথমিকভাবে ভারতের দিল্লি ও কলকাতা থেকে গুয়াংঝাউ শহর পর্যন্ত উড়ান চালু হতে চলেছে।

আরও পড়ুন: ইহুদিদের পবিত্র পরবের দিনে হামলা ম্যানচেস্টারে! মৃত ৩

কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের ঘোষণার পরেই ভারত চিনের মধ্যে উড়ানের ঘোষণা করে দিল ইন্ডিগো। জানানো হল, ২৬ অক্টোবর থেকেই চালু হবে ভারতের কলকাতা (Kolkata) থেকে চিনের গুয়াংঝাউ-এর (Guangzhou) মধ্যে বিমান (flight) পরিষেবা। এটি দুই শহরের মধ্যে সরাসরি বিমান পরিষেবা হবে। পরবর্তীতে অতি দ্রুত দিল্লি এবং গুয়াংঝাউ-এর মধ্যে বিমান পরিষেবার কথাও জানানো হয়।

Related articles

ফের পতন সোনা রুপোর দামে! রবিবার কলকাতায় কত হল নতুন দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। শনিবারের পর রবিবারেও বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম (Gold Silver Price)।...

জন্ম নেদারল্যান্ডসে, খেলছেন কুরাসাওয়ে, বিশ্বকাপে নয়া রেকর্ড গোলরক্ষক এলোয়ের

কয়েকদিন আগেই বিশ্বকাপে(FIFA World Cup) স্পেন ম্যাচে নায়ক হয়ে উঠেছিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা (Vozinha)। এবার রেকর্ড গড়লেন...

প্রথম পোস্টারেই জল্পনা, কীসের গল্প বলবে উজানের ‘কাতুকুতু বুড়ো’? আবেগ রাহুল নিয়েও

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee) শেষ কাজগুলির মধ্যে অন্যতম ‘কাতুকুতু বুড়ো’। সেই কারণেই সিনেমাটি (Cinema)...

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...