Thursday, March 26, 2026

মোহনবাগানের এসিএল জটিলতা অব্যাহত, সমালোচকদের জবাব দিলেন কুণাল ঘোষ

Date:

Share post:

এসিএল দুইয়ের (ACL2) মতো এশিয়ার সেরা টুর্নামেন্টে সুযোগ পেয়েও খেলতে পারল না মোহনবাগান (Mohun Bagan)। গত মরশুমের মতোই এবারও একটা ম্যাচ খেলেই এসিএল অভিযান সমাপ্ত হল মোহনবাগানের। যা মেনে নিতে পারছেন না অনেক সদস্য সমর্থকই। এবার বিষয়টি নিয়ে মন্তব্য করলেন ক্লাবের সহ সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghsoh)।

এবার বিদেশিদের ভিসা সমস্যা সঙ্গে কূটনৈতিক ইস্যু ছিল। ফলে প্রথম থেকেই এই ম্যাচ খেলতে যাওয়ায় আপত্তি ছিল মোহনবাগানের।এএফসির কাছে নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছিল মোহনবাগান। শেষপর্যন্ত ইরানে না যাওয়ার সিদ্ধান্ত নেয় মোহনবাগান ম্যানেজমেন্ট। এই নিয়ে সমস্য সমর্থকদের একটা অংশ ম্যানেজমেন্টের বিরুদ্ধে চরম ক্ষুব্ধ।

বিষয়টি নিয়ে সমাজ মাধ্যমে নিজের বক্তব্য রেখেছেন মোহনবাগান ক্লাবের সহ সভাপতি। তিনি লিখেছেন, “ইরানে খেলতে না যাওয়াটা সদস্য, সমর্থকদের কাছে গ্রহণযোগ্য নয়। এতে আবেগ আহত হয়েছে। এই না যাওয়ার বিষয়টি কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত নয়, পুরোটা হাতেও ছিল না বলেই জানি।এর পিছনে নির্দিষ্ট কিছু কারণ ছিল। সেগুলি পুরোটা অগ্রাহ্য করা যায় না।সভাপতি, সচিব এবং কার্যনির্বাহী কমিটি বিষয়টি নিয়ে চিন্তিত বলেই বুঝলাম। বিশ্লেষণ ও আলোচনা প্রক্রিয়া চলছে।  গোটা ভারতীয় ফুটবলের ক্যালেন্ডার, বিশেষত আইএসএল অনিশ্চিত থাকায় আনুষঙ্গিক সমস্যা এসেছে।“

অনেক সদস্য সমর্থকই এই বিষয়টি নিয়ে ক্লাবের সচিব, সভাপতি সহ কার্যকরী সমিতির বিরুদ্ধে তোপ দাগছেন। বিষয়টি নিয়ে সমালোচকদের জবাব দিয়েছেন কুণাল। তিনি লিখেছেন,  “যে বা যারা রটাচ্ছে কার্যনির্বাহী কমিটি দেখছে না, করছে না, তারা বোধহয় ঠিক বলছেন না। এর আগে যখন লাগাতার সাফল্য চলছিল, তখন তো কেউ একটা পোস্ট করে কার্যনির্বাহী কমিটির প্রশংসা করেননি। গত কয়েকদিনে কথোপকথনে যা বুঝলাম, তাতে কিছু সমস্যা দানা বেঁধেছে। সেগুলি কমিটির হাতে পুরোটা নয়। কিন্তু আগেও যেমন একাধিক জট খোলা হয়েছে, তেমনই এবারও চেষ্টা চলছে বলে জেনেছি। কেউ কেউ অকারণ পরিকল্পিত আক্রমণ করছেন কমিটিকে। তাতে মনে হচ্ছে তাদের অন্য উদ্দেশ্য আছে। সেটা দুর্ভাগ্যজনক।সব সদস্য, সমর্থক, কমিটি সদস্যই সমস্যাগুলোর সমাধান চান।“

:ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি করে অভিনব সেলিব্রেশন রাহুলের, বড় রানের পথে ভারত

মরশুমের শুরুতেই ডুরান্ড কাপে ব্যর্থতা, তারপরই এসিএল থেকে অপ্রত্যাশিতভাবে ছিটকে যাওয়া। সব মিলিয়ে মরশুমের বোধনটা  একেবারেই সুখকর হল না সবুজ মেরুনের।

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...