Friday, April 17, 2026

খানাকুলে রাজনৈতিক প্রতিহিংসা! আক্রান্ত তৃণমূলের অঞ্চল সহ সভাপতি 

Date:

Share post:

হুগলি জেলার খানাকুলে ফের রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা। মাড়োখানায় তৃণমূলের অঞ্চল সহ সভাপতি বরুণ মণ্ডলকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

শনিবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন বরুণ মণ্ডল। অভিযোগ, একদল দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে লাঠি, রড দিয়ে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে খানাকুল গ্রামীণ হাসপাতালে এবং পরে আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

আক্রান্ত তৃণমূল নেতা বলেন, “আমি বাড়ি যাচ্ছিলাম। হঠাৎ ৮-১০ জন আমাকে ঘিরে ধরে। মুখে বলছিল, তৃণমূল করি। এরপরই বেধড়ক মারধর করে। এমনকি মেরে জলে ফেলে দেওয়ার হুমকিও দেয়।”

স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের অঙ্গুলিহেলনেই এই হামলা ঘটেছে। তাঁদের বক্তব্য, “বিজেপি হিংসার রাজনীতি করে এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে।” তবে এ বিষয়ে বিজেপির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে খানাকুল থানার পুলিশ। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন – শিল্ডের সূচি ঘোষণা, ‘সংকট’ নিয়ে মুখ খুললেন মোহনবাগান সচিব

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সন্ধেয় ধেয়ে আসছে কালবৈশাখী! দেখে নিন কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি

মেঘলা আবহাওয়া (Weather) দিয়ে শুরু হলেও শুক্রবার সন্ধের পরে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে (South Bengal)। সঙ্গে কিছু জেলায়...

চাপ বুঝে সংশোধনী নিয়ে ভোটাভুটির আগেই মহিলা সংরক্ষণ আইন কার্যকর মোদি সরকারের

আজবকাণ্ড মোদি সরকারের! মহিলা সংরক্ষণ আইন সংশোধনী বিল সংসদে পেশ হওয়ার মধ্যেই ২০২৩-এর মহিলার সংরক্ষণ আইন (Women's Reservation...

সাতসকালে দেবাশিস কুমারের বাড়ি-কার্যালয়ে IT হানা, প্রতিহিংসামূলক আচরণের অভিযোগ তৃণমূলের

ভোটের মুখে ফের তৃণমূল প্রার্থীদের উপর কেন্দ্রীয় এজেন্সির আক্রমণ। পরপর ইডির তলবের পরে শুক্রবার ভোর থেকে বিদায়ী বিধায়ক...

কোচবিহার থেকে দমদম জনসভা-পদযাত্রা তৃণমূল সুপ্রিমোর

উত্তর থেকে দক্ষিণ আজ দুটি জনসভা ও একটি পদযাত্রা করবেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শুক্রবার...