Friday, June 5, 2026

লক্ষ্মীপুজোয় ব্লু লাইনের মেট্রো সূচিতে রদবদল

Date:

Share post:

দেবীপক্ষের শেষ লগ্নে সোমবার বাংলা জুড়ে উদযাপিত হবে কোজাগরী লক্ষ্মীপুজো (Laxmi Puja)। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিন হলেও এই পূর্ণিমা তিথিতে রাজ্যজুড়ে ছুটির আমেজ। তাই আগামী ৬ অক্টোবর পাতাল রেল পরিষেবাতেও বেশকিছু রদবদলের ঘোষণা করা হয়েছে। গ্রিন, পার্পল, ইয়েলো, অরেঞ্জ লাইনে স্বাভাবিক পরিষেবা থাকলেও ব্লু লাইনে মেট্রো সূচিতে রদবদলের ঘোষণা কলকাতা মেট্রোর (Kolkata Metro)।

কোজাগরী লক্ষ্মীপুজোর দিন ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম রুটে মেট্রো সংখ্যা কমে দাঁড়াবে ২৩৬। অর্থাৎ ১১৮টি আপ ও ১১৮ টি ডাউনলোড মেট্রো চলবে। অন্যান্য দিনের তুলনায় মোট ৩৬টি কম। তবে প্রথম এবং শেষ মেট্রো প্রান্তিক স্টেশন থেকে ছাড়ার সময়ে কোনও বদল নেই।

প্রথম মেট্রো:-

  • সকাল ৬.৫০ মিনিটে নোয়াপাড়া- শহিদ ক্ষুদিরাম পরিষেবা শুরু হবে।
  • সকাল ৬.৫৪ মিনিটে শহিদ ক্ষুদিরাম- দক্ষিণেশ্বর পরিষেবা শুরু হবে।
  • সকাল ৬.৫৫ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পরিষেবা শুরু হবে। ওই একই সময়ে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর পরিষেবা শুরু হবে।

শেষ মেট্রো:-

  • রাত ৯.২৮ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো ছাড়বে।
  • রাত ৯.৩৩ মিনিটে শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ছাড়বে।
  • রাত ৯.৪৩ মিনিটে শহিদ ক্ষুদিরাম- দমদম রুটের শেষ মেট্রো ছাড়বে।

 

Related articles

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...