Tuesday, March 24, 2026

উত্তরের প্লাবন পরিস্থিতিতে উদ্বেগ ,নবান্নে চালু ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম

Date:

Share post:

এক রাতের অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। জলমগ্ন নাগরাকাটা, বানারহাট-সহ একাধিক এলাকা। মহানন্দার জলে ভাসল ফুলবাড়ীর গ্রাম, শনিবার গভীর রাত থেকে একনাগাড়ে বৃষ্টিতে প্লাবিত শিলিগুড়ির একাধিক এলাকা। বিপর্যস্ত দার্জিলিং, কালিম্পং। ব্যাহত যোগাযোগ ব্যবস্থা। পরিস্থিতির দিকে সজাগ দৃষ্টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। আটকে পড়া পর্যটকদের উদ্ধার করতে নবান্নে (Nabanna ) চালু হল ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম (১০৭০, ৮৬৯৭৯৮১০৭০, ২২১৪-৩৫২৬, ২২৫৩-৫১৮৫)। মনিটরিং করবেন মুখ্যসচিব মনোজ পন্থ। কলকাতা থেকে আজই রাজ্য সরকারের (Govt of WB) উচ্চপদস্থ কর্তারা ক্ষতিগ্রস্ত এলাকায় যাচ্ছেন বলে খবর মিলেছে।

শনিবারের পর রবিতেও উত্তরবঙ্গের প্রবল বৃষ্টির দাপটে লাল সতর্কতা জারি (red alert in north bengal today)। তিস্তা ও মহানন্দা সংলগ্ন এলাকায় ভয়াবহ পরিস্থিতিতে। উদ্বেগ বাড়ছে শিলিগুড়িতেও। ডুয়ার্সে বন্যা মোকাবিলায় সক্রিয় রাজ্য সরকার, খোলা হয়েছে একাধিক ত্রাণশিবির। রাজ্য সরকারের তৎপরতায় দ্রুত উদ্ধারকাজ শুরু হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জলপাইগুড়ির নাগরাকাটা। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে জলবন্দি মানুষদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বানারহাট ব্লকের বিন্নাগুড়ি এবং গয়ারকাটার একাধিক এলাকাও প্লাবিত হয়েছে। ভুটান পাহাড়ে অতিবৃষ্টির জেরে হাতিনালা দিয়ে নেমে আসা জল গ্রামাঞ্চলে ঢুকে পড়েছে। গরুমারা জঙ্গলের রামসাই অংশ থেকে জলঢাকার জলে কিছু বন্যপ্রাণী ভেসে আসার খবর মিললেও বন দফতর ও জেলা প্রশাসন তা নিবিড়ভাবে নজরদারি করছে। পানবাড়ি এলাকায় বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ত্রাণ শিবিরে। অন্যদিকে, তিস্তা নদীতে জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। জেলা প্রশাসন জানিয়েছেন, বিপদজনক পরিস্থিতি এড়াতে ইতিমধ্যেই সব ধরনের সতর্কতা জারি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নিরাপদ স্থানে স্থানান্তর, খাদ্য ও ওষুধ পৌঁছে দেওয়া এবং অবিরাম নজরদারি চালানো হচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষের পাশে প্রশাসন আছে এবং তাঁদের প্রয়োজনীয় সব রকম সাহায্য পৌঁছে দেওয়া হবে।

দুর্যোগের কথা মাথায় রেখে টাইগার হিল, রক গার্ডেনের মতো পর্যটন কেন্দ্র বন্ধ করেছে জিটিএ। দার্জিলিং জুড়ে আজ টয়ট্রেন পরিষেবা বন্ধ থাকছে। বিপর্যস্ত আলিপুরদুয়ারের ট্রেন পরিষেবাও। পর্যটকদের ফিরিয়ে আনতে উত্তরবঙ্গ পরিবহন নিগমের তরফে বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে।

 

Related articles

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...