Site Logo

নিরাপত্তার ‘অজুহাত’: নবান্নে এবার নিয়ন্ত্রিত সাংবাদিকদের গতি!

EBBS Desk·
নিরাপত্তার ‘অজুহাত’: নবান্নে এবার নিয়ন্ত্রিত সাংবাদিকদের গতি!

সংবাদ সংগ্রহে স্বৈরাচারী বাধা বিজেপির নবনির্বাচিত রাজ্য প্রশাসনের। একেবারে দিল্লি মডেলে এবার বাংলাতে, নবান্নে সাংবাদিকদের (journalists) গতিবিধি নিয়ন্ত্রিত করে দেওয়া হল। খবর সংগ্রহে যে কোনও দফতর, আধিকারিক বা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণের নতুন নিয়ম জারি নবান্নে (Nabanna)।

Sponsored

Sranchi In Article

মঙ্গলবার থেকে নবান্নে কার্যত নতুন বিধি চালু হয়েছে। প্রেস কর্নারের (Press Corner) বাইরে যেতে হলে সাংবাদিকদের (journalist) আগে থেকেই জানাতে হচ্ছে কোথায় যাবেন, কার সঙ্গে দেখা করবেন এবং কী কারণে উপরে উঠতে চান। নিচে থেকে বিশেষ স্লিপ তৈরি হওয়ার পরেই মিলছে অনুমতি। এমনকি এ দিন কয়েক জন সাংবাদিককে উপরতলা থেকে নামিয়েও দেওয়া হয়েছে বলে অভিযোগ।

সম্প্রতি দিল্লিতে সংসদ চত্বরে সাংবাদিকদের গতি রোধ করা হয়েছে। তাঁদের একটি কাঁচের ঘরে আটকে দেওয়া হয়েছে। যার সামনে দিয়ে সাংসদরা গাড়ি করে সোজা সংসদে (Parliament) ঢুকে বা বেরিয়ে যান। ফলে এতদিন যেভাবে সংসদে সাংসদরা ঢোকা বা বেরোনোর সময়ে যেভাবে কথা বলে সংবাদ সংগ্রহের কাজ করতেন, তা আর সম্ভব হচ্ছে না। এবার নবান্নেও কার্যত একই অবস্থা জারি হল।

প্রশাসনের তরফে নিরাপত্তার কারণ দেখানো হলেও সমালোচকদের বক্তব্য, এ শুধু নিরাপত্তার প্রশ্ন নয়, তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণেরও চেষ্টা। যে সরকার ক্ষমতায় আসার আগে ‘স্বচ্ছ প্রশাসন’ এবং ‘মুক্ত গণতন্ত্র’-এর কথা বলেছিল, সেই সরকারের আমলেই সচিবালয়ে সংবাদমাধ্যমের উপর এই নজরদারি কেন— সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন : চন্দ্রনাথ হত্যা মামলা: তদন্তভার হাতে নিয়েই মধ্যমগ্রামে সিবিআই, ঘটনার পুনর্নির্মাণে গোয়েন্দারা

মাত্র দু’দিনেই নবান্নের করিডরে যে নতুন বার্তা পৌঁছেছে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে সাংবাদিক মহলে। কারণ, প্রশাসনিক ভবনে সাংবাদিকদের চলাফেরার স্বাধীনতা সীমিত করা মানে শুধু সংবাদ সংগ্রহে বাধা নয়, বরং তথ্যের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠারও স্পষ্ট ইঙ্গিত— এমনটাই মনে করছেন অনেকে।

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →