Tuesday, May 12, 2026

প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা শান্তারাম, মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭ বছর

Date:

Share post:

চলে গেলেন অভিনেতা পরিচালক ভি শান্তারামের স্ত্রী সন্ধ্যা শান্তারাম (sandhya shantaram)। শনিবার মুম্বইয়ে প্রয়াত হন হিন্দি ও মারাঠি ছবির বর্ষীয়ান অভিনেত্রী।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।অভিনেত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পরিচালক মধুর ভাণ্ডারকর। এক্স হ্যান্ডলে পরিচালক তাঁকে শ্রদ্ধা জানিয়ে লেখেন, ‘কিংবদন্তি অভিনেত্রী সন্ধ্যা শান্তারামজীর প্রয়াণে আমি শোকস্তব্ধ। চলচ্চিত্র জগতে তাঁর অবদান দর্শক সারা জীবন মনে রাখবে। তাঁর অভিনীত বিভিন্ন আইকনিক চরিত্র চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’

১৯৫০ সালে স্বামী ভি শান্তারাম পরিচালিত ছবির হাত ধরে সন্ধ্যার চলচ্চিত্র জগতে প্রবেশ। মাত্র ১৮ বছর বয়সে ‘অমর ভূপালী’ সিনেমায় অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি।পরবর্তীকালে অভিনেত্রী-পরিচালকের সম্পর্কে প্রেমের ছোঁয়া লাগে এবং চার হাত এক হয়। কুড়ি বছরের ক্যারিয়ারে তিনি শুধুমাত্র স্বামীর পরিচালিত সিনেমাতেই অভিনয় করেছেন। ‘পিঞ্জরা’, ‘দো আঁখে বারাহ হাত’, ‘ঝনক ঝনক পায়েল বাজে’র মতো ছবিতে উল্লেখযোগ্য অবদান রাখেন সন্ধ্যা শান্তারাম। অভিনয়ের পাশাপাশি তিনি অসামান্য একজন নৃত্যশিল্পীও ছিলেন। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছে বিনোদন জগত।

Related articles

ভিন রাজ্যে আলু বিক্রি: কৃষি বিপণনের দায়িত্ব পেয়েই বার্তা দিলীপের

তাঁর কাঁধে রাজ্যের একাধিক দফতর। দলের দীর্ঘদিনের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতার ভিত্তিতেই বিজেপির আস্থা গভীর দিলীপ ঘোষের উপর। তাই...

সুজিতকে ১০দিনের ED হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল আদালতের

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে (Sujit Basu) ইডি (ED) হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল...

চন্দ্রনাথ হত্যা মামলা: তদন্তভার হাতে নিয়েই মধ্যমগ্রামে সিবিআই, ঘটনার পুনর্নির্মাণে গোয়েন্দারা

মধ্যমগ্রামের চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তভার হাতে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। মঙ্গলবার তদন্তভার গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই ঘটনাস্থল...

তিলজলার অগ্নিকাণ্ডের তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন রাজ্যের

তিলজলার (Tiljala Fire Incident) চামড়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। ঘটনার প্রকৃত কারণ জানতে চার...