Monday, March 23, 2026

আগামিকালের জোয়ার নিয়ে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর, ‘ম্যান মেড বন্যা’ বলে তোপ

Date:

Share post:

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গের উদ্দেশে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন উত্তরবঙ্গে বন্যা হয়েছে ভূটান ও সিকিম থেকে আসা জলের জন্য। মাত্র ১২ ঘণ্টায় প্রায় ৩০০ মিলিমিটার প্রবল বৃষ্টি এর সাথে যোগ হয়েছে। এরপরেই তিনি একে ‘ম্যান মেড বন্যা’ বলেও উল্লেখ করেন।

মুখ্যমন্ত্রী বলেন, ”আগামী ৭ ও ৮ তারিখ হাই টাইড আছে। সাবধানে থাকবেন। এমনিতেই ডিভিসি পাঞ্চেত এর জল ছাড়ার জন্য মেদিনীপুর ঘাটাল অনেক জায়গায় জল জমেছে। ওগুলো লো-ল্যান্ড। অনেকবার বলেও যখন কেন্দ্র ঘাটাল মাস্টারপ্ল্যান করল না সেটা আমরাই করছি। কিন্তু মাস্টারপ্ল্যান হলেও ডিভিসি যতদিন এভাবে জল ছাড়বে ততদিন আমাদের বিকল্প ব্যবস্থা করতে হবে। আমরা তো চাই ড্যামের দরকার নেই। কি লাভ হল?

একইসঙ্গে মমতা বলেন, “ভুটান সরকার আমাদের চিঠি দিয়েছে দুঃখপ্রকাশ করে। আমরা ওদের একটু আস্তে জল ছাড়তে বলেছিলাম। একটা জল যখন ছাড়ে আসতে দু’তিন দিন সময় লাগে। এমনিতেই যা ছেড়েছিল তাতে নাগরাকাটা পুরো ডুবে গিয়েছে। ধূপগুড়ি, আলিপুরদুয়ার, মাটিগাড়া, মিরিক, দার্জিলিং খুব খারাপ অবস্থা। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিরিক আর নাগরাকাটা। ওদিকে কালিম্পঙ বিচ্ছিন্ন হয়ে আছে। মনে রাখবেন আমরা পর্যটকদের উদ্ধার করেছি। ডায়মন্ড হারবারের একজন নিরুদ্দেশ। বাকিদের আজই নিচে নিয়ে আসছি।”

এরপরেই সিকিমের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ”সিকিমে তিস্তা ব্রিজের ওপর ১৪টা হাইডেল পাওয়ার করেছে। জলধারণ করবে কোথায়? সবটাই শিলিগুড়ি, কালিম্পঙ মাটিগাড়াতে এসে পড়ছে। সমস্যা তো আমাদের হচ্ছে। নিজেরা শুধু টাকা পাচ্ছে। সিকিমের মানুষের টাকা নিয়ে শিলিগুড়িতে ব্যবসা করছে। সব খবর আমরা রাখি। দুর্ভাগ্যজনক! ওরা তো ৯০ শতাংশ সাবসিডি পায়। জেনে রাখবেন যখন বাজপেয়ীজি প্রধানমন্ত্রী ছিলেন আমরা সরকারে যাইনি, বেঙ্গল প্যাকেজ করেছিলাম। তখন আমরাই সিকিমকে ঢুকিয়েছিলাম বাংলার পার্শ্ববর্তী বলে। কিন্তু ওরা মানুষের থেকে টাকা পেয়ে মানুষের কাজে না লাগিয়ে শিলিগুড়িতে এসে ব্যবসার কাজে লাগিয়েছে আর দার্জিলিংকে উস্কানি দেয়। আমি যেমন পাহাড়কেও ভালোবাসি আমি সমতলকেও ভালোবাসি। কিছুদিন আগেই আমি উত্তরবঙ্গ থেকে ফিরেছি আবার এখন যেতে হচ্ছে। কারণ উৎসবের মাঝেও সবথেকে বড় হচ্ছে মানবিকতা।”

পর্যটকদের নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, ”পাহাড়ে যাঁরা আটকে পড়েছিলেন, তাঁদের নিরাপদে নিচে নামিয়ে আনার কাজ চলছে। ইতিমধ্যেই ৪৫টি ভলভো বাস এবং উত্তরবঙ্গ রাজ্য পরিবহণ দফতরের আরও কিছু বাস পাঠানো হয়েছে। প্রায় ২৫০ জনের থাকার ব্যবস্থা করা হয়েছে শিলিগুড়িতে। যারা বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন, তাদের যাতে হোটেলগুলো অতিরিক্ত টাকা না নেয়, সেই নির্দেশও পুলিশকে দেওয়া হয়েছে। অনেকের টাকা-পয়সা, নথিপত্র জলে ভেসে গেছে। আমাদের মানবিক হতে হবে। পর্যটকদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। মিরিক ও নাগরাকাটায় ইতিমধ্যেই কমিউনিটি কিচেন চালু করে দেওয়া হয়েছে, যাতে ক্ষতিগ্রস্ত মানুষদের খাবারের সমস্যা না হয়।”

আরও পড়ুন:”দক্ষতা এবং পারদর্শিতার সঙ্গে পরিচালিত হয়েছে দুর্গোৎসব”, ধন্যবাদজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, রবিবার নবান্নে পরিস্থিতি পর্যালোচনা করে অরূপ বিশ্বাসকে ধূপগুড়িতে পাঠানো হয়েছে। আছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মুখ্যমন্ত্রী এদিন প্রথমে যাবেন হাসিমারা, তারপর নাগরকাটা। এদিন তাঁর সঙ্গে থাকছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। মঙ্গলবার মিরিকে যাবেন তিনি ও সেখানকার দুর্গতদের সঙ্গে সরাসরি কথা বলবেন।

Related articles

নাম বিচারাধীন, ফের আতঙ্কে মৃত্যুর অভিযোগ উত্তর দিনাজপুরে

এসআইআর প্রক্রিয়া (SIR Process) শেষে প্রথম দফায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ২৩ মার্চ নির্বাচন কমিশন (Election Commission)...

দক্ষিণে চড়বে তাপমাত্রার পারদ, উত্তরে নতুন করে দুর্যোগের পূর্বাভাস

ঘূর্ণাবর্তের জের কাটলেও এখনই বাংলার উপর থেকে দুর্যোগের মেঘ এখনই সরছে না। এখনও পশ্চিমী ঝঞ্ঝা উত্তরবঙ্গের (north Bengal)...

নলেন গুড় থেকে কৃষ্ণনগরের মাটির পুতুল: GI ট্যাগের অপেক্ষায় বাংলার ৪৬ পণ্য

হস্তশিল্প থেকে খাদ্যদ্রব্য- বাংলার ঐতিহ্যবাহী অনেক জিনিসেই মিলেছে GI ট্যাগ। এবার আরও ৪৬টি পণ্য ভৌগোলিক নির্দেশক বা জিআই...

IPL: আরসিবির মালিকানা বদল, বিরাট ব্রিগেডকে নিয়ে আগ্রহী একাধিক নামী সংস্থা

আইপিএল (IPL) শুরুর আগেই ফের চর্চায় আরসিবির (RCB) মালিকানা বদল। দীর্ঘদিন ধরে দলটির বিক্রির খবর শোনা যাচ্ছিল, তবে...