Thursday, June 25, 2026

নির্বাচন কমিশনকে ঘুষ না দিয়ে উন্নয়ন করলে উত্তরবঙ্গ বিপর্যস্ত হত না: মোদি সরকারের বিরুদ্ধে তোপ মমতার

Date:

Share post:

বিজেপি ও ভারত সরকার নির্বাচন কমিশনকে, এজেন্সিগুলিকে ভোটের আগে যে টাকাটা ঘুষ দেয়, সেই টাকা উন্নয়নের কাজে ব্যবহার করলে আজকে এই অবস্থা হত না- উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী। বৃষ্টি ও ধস বিধ্বস্ত উত্তরবঙ্গ পরিদর্শনে সোমবার সকালেই রওনা হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার রাত থেকেই তিনি পরিস্থিতির উপর নজর রাখছেন। দফায় দফায় বৈঠক করেছেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে। আটকে পড়া পর্যটকদের যাতে কোনও সমস্যা না হয় সে বিষয়ে কড়া নজর রেখেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। উত্তরবঙ্গ যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরের জল যন্ত্রণা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মমতা। তাঁর কথায়, মোদি সরকার যত টাকা নির্বাচন কমিশনের বিরুদ্ধে খরচ করছে, সেই টাকায় ড্রেজিং করলে আজ এই পরিস্থিতি হত না।

“উত্তরবঙ্গের বন্যা ম্যান মেড, ইচ্ছে করে জল ছেড়ে বন্যা করা হয়েছে। DVC-তে ড্রেজিং হলে, এমন বন্যা হত না”- তীব্র আক্রমণ করেন মমতা। কেন্দ্রকে নিশানা করে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, “কতটা জল সামলাব? বিহার, উত্তরপ্রদেশ থেকে জল আসছে। গঙ্গা টইটম্বুর। ডিভিসি ইচ্ছেমতো জল ছেড়ে চলেছে। মাইথন, ডিভিসন, পাঞ্চেতের জন্য জলযন্ত্রণা ভোগ করছি লাগাতার। কলকাতার কী অবস্থা হয়েছিল সেদিন। এদিকে ভুটান, সিকিমের জলে নাগরাকাটা, ধূপগুড়ির ভয়ংকর অবস্থা। ম্যান মেড বন্যায় এতগুলো প্রাণ গেল।”

এরপরে বিস্ফোরক অভিযোগ করেন মমতা (Mamata Banerjee)। তিনি বলেন, বিজেপি (BJP) ও ভারত সরকার নির্বাচন কমিশনকে, এজেন্সিগুলিকে ভোটের আগে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে যে টাকাটা ঘুষ দেয়, সেই টাকা উন্নয়নের কাজে ব্যবহার করলে আজকে এই অবস্থা হত না। গঙ্গা ড্রেজিং করে না। মোদির ‘মন কি বাত’কে খোঁচা দিয়ে মমতা বলেন, ‘নমমি গঙ্গে’-র নামে বড় বড় ভাষণ হচ্ছে, দিল কি বাত হচ্ছে- কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। রাজ্যের ২ লক্ষ কোটি টাকা বকেয়া আটকে রেখেছে কেন্দ্র। মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্র রাজ্যকে টাকা দেয় না, কোনওমতে চালাচ্ছি”

সিকিমের বিরুদ্ধেও তোপ দাগেন মমতা। বলেন, তারা যে টাকাটা ভর্তুকি পায়, সে টাকা উন্নয়নের কাজে ব্যবহার না করে শিলিগুড়িতে এসে ব্যবসা করে। আর দার্জিলিংকে উস্কানি দেয়।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...