Friday, April 17, 2026

‘সনাতন ধর্মের স্লোগান’ দিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জুতো ছোড়ার চেষ্টা আইনজীবীর!

Date:

Share post:

সোমবার সকালে দেশের শীর্ষ আদালতে (Supreme court) হুলস্থুল কাণ্ড। প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি চলাকালীন আচমকা কাল পোশাক পরা এক আইনজীবী ডায়াসের কাছে পৌঁছে জুতো ছুড়ে মারার চেষ্টা করেন দেশের প্রধান বিচারপতি বি আর গভাইকে (CJI BR Gavai)। আচমকা এই ঘটনায় চমকে ওঠেন সকলেই, নিরাপত্তারক্ষীদের তৎপরতায় রক্ষা পান CJI। জানা গেছে অভিযুক্ত এই কাণ্ড ঘটানোর পর চিৎকার করে বলছিলেন, “সনাতন ধর্মের অপমান সহ্য করব না।” ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি সত্যিই আইনজীবী কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, এদিন সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এজলাসে বসে তালিকায় থাকা মামলাগুলি শুনছিল। সেই সময়েই আইনজীবীর পোশাক পরা ওই ব্যক্তি হঠাৎ সামনের দিকে এগিয়ে গিয়ে জুতো ছোড়ার চেষ্টা করেন প্রধান বিচারপতিকে। কেউ কেউ অবশ্য বলছেন, যে জুতো নয় বরং এক বান্ডিল কাগজ তাক করেছিলেন অভিযুক্ত। নিরাপত্তারক্ষীদের তৎপরতায় গভাইয়ের কোনও আঘাত লাগেনি। কোর্টরুম চত্বরে এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হলেও প্রধান বিচারপতি অত্যন্ত স্থির ও শান্তভাবে পরিস্থিতি সামাল দেন। ঘটনার জেরে কয়েক মিনিটের জন্য বিঘ্নিত হয় শীর্ষ আদালতের কাজ। এরপর প্রধান বিচারপতি বাকি আইনজীবীদের শুনানির সওয়াল-জবাব চালিয়ে যাওয়া নির্দেশ দিয়ে বলেন, এই ধরনের ঘটনা তাঁকে বিচলিত করতে পারবে না। ওই ব্যক্তি কে এবং কেন এই কাজ করলেন তা জানার চেষ্টা চলছে।

 

Related articles

আগাম নোটিশ ছাড়াই কমিশনের অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

ভোটের মুখে নির্বাচন কমিশনের (Election Commission)অভিযোগে ভিত্তিতে হরিণঘাটায় গ্রেফতার তৃণমূল কাউন্সিলর রাজীব কুমার দালাল (Rajiv Kumar Dalal)। কোনও...

দেশের সামনে সন্দেশখালি-হিঙ্গলগঞ্জকে ছোট করেছেন রেখা পাত্র, এই ভোটে জবাব দিন: বার্তা অভিষেকের

হিঙ্গলগঞ্জের দলীয় প্রার্থী আনন্দ সরকারের সমর্থনে জনসভা থেকে সন্দেশখালিকাণ্ড নিয়ে বিজেপি (BJP) প্রার্থী রেখা পাত্রকে (Rekha Patra) নিশানা...

সব অত্যাচারের হিসেব হবে! মমতা বন্দ্যোপাধ্যায় উদার, অভিষেক নয়: গর্জে উঠলেন তৃণমূল সেনাপতি

শুক্রবার নির্বাচনী প্রচারে সবং-এ গিয়ে ফের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের (Amit Shah) বিরুদ্ধে সরব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সরাসরি লড়াইয়ে ব্যর্থ বিজেপি! ইডি-আয়কর হানা নিয়ে ক্ষোভ প্রকাশ দলনেত্রীর

সামনাসামনি লড়াইয়ে ব্যর্থ বিজেপি। আর সেই কারণেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী, দলের পার্টি অফিসে ইডি-আয়কর দিয়ে তল্লাশি চালাচ্ছে বিজেপি।...