Tuesday, May 12, 2026

জয়পুর-আজমীর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, সাতটি গাড়ি পুড়ে ছাই!

Date:

Share post:

এলপিজি সিলিন্ডার বোঝাই ট্রাকে অগ্নিকাণ্ড, জয়পুর-আজমীর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা (accident on Jaipur-Ajmer national highway)। মঙ্গলবার শেষ রাতে সানওয়াড়া (Sanwara) এলাকায় পর পর বিস্ফোরণের জেরে জাতীয় সড়কে ৭টি গাড়ি পুড়ে ছাই।প্রায় ১০ কিলোমিটার দূর থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক। অগ্নিকাণ্ডের জেরে ট্রাকচালক-সহ ৩ জন আহত হয়েছেন বলে খবর।

পুলিশ সূত্রে জানা গেছে, সিলিন্ডার বোঝাই ট্রাক জাতীয় সড়কের ভুল জায়গায় পার্ক করে চালক দোকানে খেতে গেছিলেন। সেই সময় পিছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা মারলে দুটি গাড়ির সংঘর্ষে বিস্ফোরণ ঘটে। একের পর এক সিলিন্ডার ফাটতে থাকলে পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। আশপাশে থাকা প্রায় ছয় থেকে সাতটি গাড়িতে আগুন লেগে যায়। বন্ধ করে দেওয়া হয় হাইওয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও দমকল।দুর্ঘটনাগ্রস্ত ট্রাকের চালক পলাতক। তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

বেআইনি নির্মাণকারীর সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ: তিলজলা ঘুরে জানালেন মন্ত্রী

বেআইনি নির্মাণ নিয়ে প্রথম থেকেই যে রাজ্যের নব নিযুক্ত বিজেপি সরকার কাজ করবে, তা প্রথম দিন দফতরে বসেই...

সাংসদ – পরাজিত প্রার্থীদের নিয়ে কালীঘাটে জরুরি বৈঠকে তৃণমূল নেত্রী

এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনে লড়াই করা প্রার্থীদের নিয়ে বৈঠক ডাকলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে দলের...

নিরাপত্তার ‘অজুহাত’: নবান্নে এবার নিয়ন্ত্রিত সাংবাদিকদের গতি!

সংবাদ সংগ্রহে স্বৈরাচারী বাধা বিজেপির নবনির্বাচিত রাজ্য প্রশাসনের। একেবারে দিল্লি মডেলে এবার বাংলাতে, নবান্নে সাংবাদিকদের (journalists) গতিবিধি নিয়ন্ত্রিত...

পাথর খাদান থেকে সাফল্যের শিখরে আসানসোলের ২০ ‘লড়াকু’ পরীক্ষার্থী

অন্ধকার খুপরি ঘর, নুন আনতে পান্তা ফুরানো সংসার, আর দিনরাত পাথর ভাঙার শব্দ— এই ছিল তাদের চেনা জগৎ।...