Sunday, March 22, 2026

বন্যা বিপর্যয়কে হাতিয়ার করে রাজনীতি, রাজ্যপালের ভূমিকা নিয়ে তোপ কল্যাণের 

Date:

Share post:

উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা পরিস্থিতি ঘিরে রাজনৈতিক তরজা চরমে। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাল তৃণমূল কংগ্রেস। দলের বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বুধবার রাজ্যপালের বিরুদ্ধে সরব হয়ে অভিযোগ তুলেছেন, “বিজেপির এজেন্টের ভূমিকায় নেমে রাজ্যপাল নোংরা রাজনীতি করছেন।”

রাজ্যপালের দিল্লি সফর নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যে এমন ভয়াবহ বন্যা পরিস্থিতি, অথচ দুর্গতদের পাশে দাঁড়ানোর বদলে রাজ্যপাল চলে গেলেন রাষ্ট্রপতির কাছে। ওনার বিরুদ্ধে রিপোর্ট দেওয়া উচিত। রাষ্ট্রপতির কাছে নয়, তাঁকে উত্তরবঙ্গের গ্রামে গ্রামে ঘুরে দেখা উচিত ছিল।”

তৃণমূলের অভিযোগ, রাজ্যপাল বন্যা পরিস্থিতিকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসন ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে তিনি নবান্নের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জানিয়েছেন। রাজ্যপালের এই পদক্ষেপকে “চক্রান্তমূলক” ও “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে অভিহিত করেছে তৃণমূল।

দলের বক্তব্য, রাজ্যপাল নিজের সাংবিধানিক মর্যাদার তোয়াক্কা না করে একপ্রকার বিজেপির পক্ষ নিয়ে মাঠে নেমেছেন। বন্যাদুর্গতদের বাস্তব সমস্যার দিকে নজর না দিয়ে কেন্দ্রীয় রাজনীতির স্বার্থে পরিস্থিতি ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছে তৃণমূল। বন্যা বিপর্যয়ে যখন প্রশাসন উদ্ধার ও ত্রাণকাজে ব্যস্ত, তখন রাজ্যপালের এই অবস্থান রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

আরও পড়ুন – শাহ থেকে সাবধান, সবচেয়ে বড় মীরজাফর: কাকে সতর্ক করলেন মমতা!

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দুবরাজপুরে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী, সভা ঘিরে জোর প্রস্তুতি দল-প্রশাসনে

বীরভূমের দুবরাজপুরে চলতি মাসের শেষ সপ্তাহেই নির্বাচনী জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানিয়েছেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের...

আবার লোডশেডিং করতে পারে: ভবানীপুরের নাগরিকদের পাশে থাকার বার্তা দিয়ে কর্মীদের সতর্ক করলেন মমতা

নন্দীগ্রাম ছেড়ে এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে তাঁর প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিরোধী দলনেতা। নির্বাচনী প্রচারের শুরু থেকে...

জনসমুদ্রে প্রার্থীরা! রবিবাসরীয় প্রচারে জেলায় জেলায় ঝোড়ো ব্যাটিং তৃণমূলের 

প্রার্থী তালিকা ঘোষণা হতেই প্রচারের ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তালিকা প্রকাশের পর প্রথম রবিবারেই...

সোমবার প্রকাশ ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা, ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের

সোমবার বিকেলে প্রকাশিত হবে ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা। রবিবার শিপিং কর্পোরেশন ভবনে বাহিনী মোতায়েন সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার...