Monday, May 25, 2026

ডিজিটাল গ্রেফতারির তদন্তে একযোগে দেশের ৪০ জায়গায় তল্লাশি অভিযান CBI-র!

Date:

Share post:

ডিজিটাল গ্রেফতারির (Digital Arrest) নামে দেশ জুড়ে সক্রিয় প্রতারণা চক্র। এবার দিল্লি, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, কেরল, বাংলা-সহ দেশের ৪০ জায়গায় একযোগে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। বুধবারে যেই তল্লাশি অভিযানে বেশ কয়েকটি মোবাইল, ল্যাপটপ, KYC নথি, সিম কার্ড উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে। ‘ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার’ (Indian Cyber Crime Coordination Centre)-এ সম্প্রতি ৯টি অভিযোগ জমা পড়েছিল। যেখান থেকে তদন্তকারীর আধিকারিকরা বুঝতে পারেন যে প্রতারণার জাল ছড়িয়ে আছে বিদেশেও। ‘ডিজিটাল গ্রেফতার’ করে তাঁদের থেকে প্রায় সাড়ে চার কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ। সেই সূত্র ধরে ৪০ জনকে শনাক্ত করা হয়। এরপরই শুরু হয় তল্লাশি অভিযান।

দেশজুড়ে ‘ডিজিটাল গ্রেফতার’-এর ফাঁদে পড়েছেন লক্ষ লক্ষ টাকা খুইয়েছেন সাধারণ মানুষ। এই প্রতারণা চক্র সম্পর্ক সজাগ থাকতে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ আইফোরসি-ও একটি অ্যাডভাইজরি প্রকাশ করে। তদন্তকারী কেন্দ্রীয় আধিকারিকরা জানতে পারেন, অন্যের নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির পাশাপাশি হাওয়ালার মাধ্যমেও নিজেদের মধ্যে আর্থিক লেনদেন চালাতেন এই চক্রের সদস্যেরা। প্রতারণার কিছুটা টাকা এটিএম (ATM)থেকে তোলা হত আর বাকি টাকা বিদেশে পাঠিয়ে দেওয়া হত বলে অভিযোগ। প্রায় পনেরো হাজার আইপি অ্যাড্রেস বিশ্লেষণ করে দেখা গেছে এই চক্রের মাথা রয়েছে কম্বোডিয়ায়। সেই মতো পদক্ষেপ শুরু কেন্দ্রীয় এজেন্সির।

Related articles

‘পাড়ায় সমাধান’ প্রকল্প বন্ধের নির্দেশ রাজ্যে! পুরসভাগুলির থেকে ফিরিয়ে নেওয়া হয়েছে বরাদ্দ অর্থও

পালাবদলের পরেই আগের সরকারের আমলের অনেক প্রকল্প ও উন্নয়নমূলক কাজ বন্ধ করছে বিজেপি সরকার (BJP Government)। পুরসভা এলাকায়...

হেস্টিংসে শিশুর মৃত্যু! তীব্র চাঞ্চল্য এলাকায়

বাতিস্তম্ভের আলো খুলে পড়ে শিশুর মৃত্যু হেস্টিংসে (Hastings)। সোমবার সকালে হেস্টিংস (Hastings) থানা এলাকার বিদ্যাসাগর সেতুর এজেসি বসু...

বিশ্ব বাজারে তেলের দাম কমার দিনই ভারতে বাড়ল! সরব তৃণমূল

মাত্র ১১দিনের ব্যবধান। ভারতে চারবার বাড়ল পেট্রোল ডিজেলের দাম। সর্বশেষ সোমবার যে দাম বেড়েছে তাতে রাজধানীতেও তেলের দাম...

আরশোলাকে ভয়! CJP-র বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবিতে এবার সুপ্রিম কোর্টে মামলা

ককরোচ জনতা পার্টি বিরুদ্ধে এবার সিবিআই তদন্তের আবেদন। এই আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজা চৌধুরী নামে এক...