Friday, June 19, 2026

অর্থ দফতরের নয়া উদ্যোগ, প্রকল্প পরিচালনায় উপদেষ্টা সংস্থা গঠনের সিদ্ধান্ত

Date:

Share post:

সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে চলা প্রকল্পগুলি পরিচালনার জন্য নতুন পরামর্শদাতা সংস্থা নিয়োগ করার সিদ্ধান্ত নিল নবান্ন(Nabanna)। পরিবহণ ও লজিস্টিকস, বিদ্যুত্, জল ও নিকাশী, যোগাযোগ, এবং সামাজিক ও বাণিজ্যিক পরিকাঠামো রূপায়ণের জন্য একটি প্যানেল তৈরি করার প্রস্তাব পাশ করেছে রাজ্যের অর্থ দফতর(Finanace Deptt)।

রাজ্যে প্রকল্পগুলিতে আরও গতি আনতে নয়া উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। এই উপদেষ্টা সংস্থাগুলি রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে বেসরকারি অংশীদারিত্বের প্রকল্প বাস্তবায়নে সহায়তা করবে। এই সংস্থাগুলি সরকারকে পিপিপি মডেলে চলা প্রকল্পগুলির জন্য একাধিক বিষয়ে সহযোগিতা করবে।

এই তালিকায় আছে আর্থিক, অর্থনৈতিক ও আইনি বিশ্লেষণ, পরিবেশগত প্রভাব মূল্যায়ন, চুক্তি প্রণয়ন, দরপত্র প্রক্রিয়া, ইঞ্জিনিয়ারিং নকশা বা খরচ অনুমান, বিস্তারিত প্রকল্প রিপোর্ট  প্রস্তুত করা এবং প্রকল্পের বাস্তবায়ন ও পর্যবেক্ষণ।

আরও পড়ুন :সান্দাকফু রুট খুলতেই শুরু ট্রেকিং, খুশি পর্যটক থেকে ব্যবসায়ীরা

অর্থ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় ১০ থেকে ১২টি উপদেষ্টা সংস্থাকে দুই বছরের মেয়াদের জন্য প্যানেলে অন্তর্ভুক্ত করা হবে।   রাজ্য সরকার ইতিমধ্যেই সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে সামাজিক পরিকাঠামো গঠনে জোর দিচ্ছে। এই প্রক্রিয়াকে সহজ করতে রাজ্য ও পুর সংস্থাগুলির প্রয়োজন পেশাদার উপদেষ্টাদের সহযোগিতা, যারা প্রকল্প চিহ্নিতকরণ থেকে শুরু করে বাস্তবায়নের প্রতিটি ধাপে সহায়তা করবে।

 

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...