Tuesday, June 9, 2026

উত্তরে বিপর্যয় মোকাবিলায় সাহসিকতাকে স্বীকৃতি মুখ্যমন্ত্রীর, রাজ্যের তরফে বিশেষ পুরস্কার, সোমে ফের পাহাড়ে

Date:

Share post:

উত্তরবঙ্গে (North Bengal) ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সময় দমকল কর্মী, SDRF সদস্য, পুলিশ, ইঞ্জিনিয়ার, চিকিৎসক- যাঁরা প্রাণের ঝুঁকি নিয়ে উদ্ধার ও ত্রাণের কাজে যুক্ত ছিলেন, তাঁদের সাহসী ভূমিকাকে স্বীকৃতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee)। বিশেষভাবে সম্মানিত ও পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে এই খবর জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী আগামী সোমবার ফের উত্তরবঙ্গে যাচ্ছেন।

আগামী সোমবার ফের উত্তরবঙ্গে (North Bengal) যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এবার তাঁর সফরসূচিতে দার্জিলিংও (Darjeeling) রয়েছে। সেখানে তিনি পুনর্গঠন ও মেরামতির কাজ সরেজমিনে তদারকি করবেন এবং প্রশাসনিক বৈঠক করবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

এদিকে, না জানিয়ে জলছাড়ার প্রতিবাদে ডিভিসির বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে রাজ্য (State)। মমতার নির্দেশে ১১ অক্টোবর মাইথন প্রকল্প ঘেরাও করা হবে। এর পর পর্যায়ক্রমে ঘেরাও হবে পাঞ্চেত প্রকল্পও।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...