Tuesday, May 12, 2026

রেশম শিল্পেও লাগছে প্রযুক্তি ছোঁয়া, গুণমানে উন্নতি থেকে উৎপাদন বৃদ্ধিতে নয়া উদ্যোগ রাজ্যের

Date:

Share post:

মালদহের (Maldha) কালিয়াচকে অবস্থিত   রেশম গুটি বাজারের পরিকাঠামো আরও উন্নত করার উদ্যোগ নিল রাজ্য সরকার( Govt of WB) ।  নতুন অত্যধুনিক একটি সংরক্ষণাগার নির্মাণের পাশাপাশি ওই জেলায় পরীক্ষামূলকভাবে নিয়ন্ত্রিত পরিবেশে উন্নত মানের রেশম কীট পালনের প্রকল্প শুরু হবে। রাজ্য ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প   এবং বস্ত্র দফতর সম্প্রতি কৃষি দফতরের সঙ্গে যৌথভাবে এই  উদ্যোগ নিয়েছে।

রাজ্যের হ্যান্ডলুম শিল্পে ব্যবহৃত রেশম সুতোর মান গুণগতভাবে উন্নিত করতে এবং তামিলনাড়ু, কর্ণাটক, জম্মু-কাশ্মীর ও বিহার থেকে সুতো আমদানি কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কৃষি দফতরের  অধীনে থাকা মালদহের রেশম চাষ খামারে রেশম কীট পালনের এই পাইলট প্রকল্পটি শুরু হবে  । যদি তা সফল হলে সমগ্র মালদার পাশাপাশি , মুর্শিদাবাদ, বিষ্ণুপুর এবং আলিপুরদুয়ারেও  একই ধরণের উদ্যোগ নেওয়া হবে।

রাজ্য বস্ত্র দপ্তর ও রেশমচাষ দপ্তরের যৌথ একটি দল ইতিমধ্যেই মালদহে গিয়ে জেলা শাসকের সভাপতিত্বে এই বিষয়ে বৈঠক করেছে। সেখানে প্রকল্প তদারকির জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়।

বর্তমানে রাজ্যে প্রচলিত থাই রিলিং প্রক্রিয়া হাতে চালিত হওয়ায় উৎপাদিত রেশম সুতোর মান আন্তর্জাতিক মানে পৌঁছয় না। রাজ্যের আর্দ্র আবহাওয়াও রেশম কীট পালনের ক্ষেত্রে অন্যতম সমস্যা। রেশম কীট সাধারণত নাতিশীতোষ্ণ অঞ্চলের প্রজাতি। ফলে উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় তাদের সফলভাবে পালনের জন্য বিশেষ পরিবেশ ও শর্ত মানা জরুরি।

এই প্রকল্পের মূল লক্ষ্য হল রাজ্যের ঐতিহ্যবাহী, হাতে চালিত রেশম উৎপাদন পদ্ধতি থেকে ধীরে ধীরে আধুনিক, শক্তিশালী গুটি উৎপাদনে রূপান্তর ঘটানো, যাতে হ্যান্ডলুম শিল্পের গুণমান বাড়ে, বুননশিল্পীদের আয় বৃদ্ধি পায় এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।

আরও পড়ুন:উত্তরে বিপর্যয় মোকাবিলায় সাহসিকতাকে স্বীকৃতি মুখ্যমন্ত্রীর, রাজ্যের তরফে বিশেষ পুরস্কার, সোমে ফের পাহাড়ে

রেশমচাষ অধিদপ্তর, বস্ত্র দপ্তর এবং তাম্রলিপ্ত স্পিনিং মিলের আধিকারিকদের এই প্রকল্প এগিয়ে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। তাম্রলিপ্ত স্পিনিং মিল মালদহের সিল্ক পার্কে দুটি নতুন রিলিং ইউনিট স্থাপন করবে।

 

Related articles

চন্দ্রনাথ খুনের তদন্তে সিবিআই, আজই রাজ্যের থেকে দায়িত্ব নেবে কেন্দ্রীয় সংস্থা

ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচন পরবর্তী হিংসার ছবি ধরা পড়েছে। গত ৬ মে উত্তর ২৪ পরগনার...

অসুস্থ মদন, হাসপাতালে ভর্তি করা হল কামারহাটির বর্ষীয়ান নেতাকে 

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। প্রস্রাবের সমস্যার কারণেই সোমবার (১১মে) রাতে তাঁকে...

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...