Friday, February 6, 2026

হুগলির জয়ন্তকে টয়লেট উপহার বিগ বি-র!

Date:

Share post:

কোটি টাকায় বাড়ি-গাড়ি নয়। বাড়িতে একটা শৌচালয় (toilet) করতে চেয়েছিলেন হুগলীর (Hooghly) জয়ন্ত দুলে। KBC-তে গিয়ে সেকথা জানিয়েছিলেন, বিগ বি-কে। যুবকের ব্যথা ছুঁয়ে গিয়েছিল অমিতাভ বচনকে (Amitabh Bachchan)। নিজের উদ্যোগে জয়ন্তর বাড়িতে শৌচালয় তৈরি করিয়ে দিলেন বলিউডের (Bollywood) শেহেনশা।

হুগলির প্রত্যন্ত এক ছোট গ্রাম, বেঙাই পঞ্চায়েতের আগাই। সেখানে জন্ম নেওয়া জয়ন্ত দুলে ছেলেবেলা থেকেই জানতো জীবনের সংগ্রামের কঠিন কথা। ২০২৪ সালের সিজন সিক্সটিনের কেবিসিতে প্রথম সপ্তাহেই ১৫ লক্ষ ৭০ হাজার টাকা জিতেছেন জয়ন্ত। মেধা আর অধ্যবসায়ের এই জয় ছিল তার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা। সেখানেই পরিবারের আর্থিক দুর্দশার কথা জয়ন্ত ‘কন বানেগা ক্রোড়পতি’ রিয়েলিটি শোয়ে তুলে ধরেন। তিনি জানিয়েছিলেন তাঁর পরিবারের কোনো বাথরুম নেই। ফলে বাড়ির পুরুষদের পাশাপাশি তাঁর মা এবং বোনকেও খোলা জায়গায় পুকুরের মধ্যে স্নান করতে হয়।
তাঁর কষ্টের কথা শুনে, অমিতাভ বচ্চন নিজে যোগাযোগ করেন জয়ন্তর সাথে। এরপর অমিতাভ বচ্চনের পক্ষ থেকে ওই বাড়িতে নির্মিত হয় একটি ঝকঝকে বাথরুম। বাথরুমের দরজায় লেখা আছে – “Gifted by Amitabh Bachchan”। আরও পড়ুন : বন্ধুর জন্মদিনে গিয়ে নিখোঁজ কিশোর, দেহ উদ্ধার দমদমের আবর্জনাস্তূপে

জয়ন্ত বলেন, ‘বচ্চন সাহেব আমাকে অক্টোবর ২০২৪-এ অর্থ সহায়তা দিয়েছিলেন। সাড়ে দুই লক্ষ টাকা দিয়ে বাথরুম তৈরি করা হয়েছে। যদিও কাজ কিছুদিনের জন্য থেমে গিয়েছিল বর্ষার কারণে, তবে এখন পুরোপুরি সম্পন্ন হয়েছে।’

spot_img

Related articles

বৈভবদের দাপটে ব্রিটিশ দর্পচূর্ণ, যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত

আইসিসি যুব বিশ্বকাপ জয় ভারতের। ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। ফাইনালের নায়ক বৈভব সূর্য বংশী। টসে জিতে...

‘পেটে ভাত নেই’! এবার ইউনূস বিরোধী আন্দোলনে তোলপাড় বাংলাদেশ

ফের উত্তাল বাংলাদেশ! তবে বিক্ষোভ এবার ইউনূস বিরোধী। সামনেই বাংলাদেশে সাধারণ নির্বাচন আর আগেই বৃহস্পতিবার সকালেই দেশের অন্তবর্তী...

৬৬ ওয়ার্ডের হাওড়া, পুরসভার সীমানা বাড়াতে বিধানসভায় আসছে নয়া বিল 

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে হাওড়া পুরসভার সীমানা ও ওয়ার্ড সংখ্যা বৃদ্ধির পথে বড়সড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য...

‘৫০০ মহিলা নিখোঁজ’-এর ভুয়ো সংবাদ রটিয়ে মর্দানি ৩ সিনেমাকে হিট করার অভিযোগ দিল্লি পুলিশের

সিনেমা হিট করতে আতঙ্কের সৃষ্টি! সম্প্রতি রানি মুখোপাধ্যায়ের 'মর্দানি ৩' (Mardari 3) ছবি রিলিজ করেছে। আর তা হিট...