Sunday, May 31, 2026

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত সলমনের সহঅভিনেতা 

Date:

Share post:

বলিউডে শোকের ছায়া, হৃদরোগে আক্রান্ত হয়ে চিরঘুমের দেশে পাড়ি দিলেন প্রফেশনাল বডিবিল্ডার ও অভিনেতা বরিন্দর সিং ঘুমন (Varinder Singh Ghuman)। তাঁর পরিবার সূত্রে জানা গেছে, কাঁধে তীব্র ব্যথা অনুভব করায় অমৃতসরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যেবেলা হৃদরোগে আক্রান্ত সেখানেই তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল মাত্র ৪১ বছর। শোকপ্রকাশ তাঁর সতীর্থদের।

হিন্দি চলচ্চিত্র জগতে একাধিক সিনেমায় বলিউডের সুপারস্টারদের সঙ্গে কাজ করতে দেখা গেছে বরিন্দরকে।২০২৩ সালে সলমন খানের (Salman Khan) সঙ্গে ‘টাইগার ৩’ ছবিতে কাজ করে বিশেষ পরিচিত লাভ করেন। শরীরচর্চা করতে পছন্দ করতেন তিনি। প্রায় ৬ ফুট ২ ইঞ্চি লম্বা এই বডিবিল্ডার ২০০৯ সালে Mr India খেতাব জিতেছিলেন এবং Mr Asia প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন। সমাজ মাধ্যমে নিয়মিত জিম সংক্রান্ত ভিডিয়ো শেয়ার করতেন। বরিন্দর বিশ্বের প্রথম নিরামিষাশী বডিবিল্ডার ছিলেন।

 

Related articles

উপস্থিত মাত্র ২০ বিধায়ক! কালীঘাটে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক স্থগিত, সোম-মঙ্গলের কর্মসূচি ঘোষণা

আক্রান্ত দলীয় কর্মীদের পাশে থাকতে এলাকায় রয়েছেন বিধায়করা। ফলে রবিবার কালীঘাটে তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

IPL: জনপ্রিয়তার মধ্যেই অশনি সংকেত! নিয়ম বদল চেয়ে বোর্ডকে বার্তা সচিনের

বর্তমানে বিশ্বে জনপ্রিয়তম ক্রিকেট লিগ আইপিএল(IPL)। প্রতি বছরই এই লিগের জনপ্রিয়তার গ্রাফ পাল্লা দিয়ে বাড়ছে। তবে বিপুল জনপ্রিয়তার...

রাজ্যে ৪টি নতুন স্মার্ট সিটি গড়ার পরিকল্পনা! উত্তরবঙ্গেও হবে নতুন শহর

পশ্চিমবঙ্গে চারটি নতুন 'স্মার্ট সিটি' (Smart City) গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করছে রাজ্য সরকার। এই প্রস্তাবিত শহরগুলির তালিকায়...

বে-আইনি মজুতের অভিযোগে রাজ্যে জুড়ে গ্রেফতার একাধিক তৃণমূল নেতা

রাজ্যে একাধিক তৃণমূল নেতার বাড়িতে মজুত একাধিক বেআইনি সামগ্রী মজুত রাখার অভিযোগ। অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ বেআইনি...