Saturday, June 20, 2026

মোহনবাগানের দাবিকে মান্যতা! সুপার কাপে কমছে বিদেশির সংখ্যা?

Date:

Share post:

মোহনবাগানের(Mohun Bagan) দাবিই কার্যত মেনে নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন(AIFF)। আসন্ন সুপার কাপে(Super Cup) নিজেদের প্রথম একাদশে ৪ জন বিদেশি নিয়েই নামতে পারবে দলগুলি।

প্রাথমিকভাবে ঠিক হয়েছিল সুপার কাপের ম্যাচে ছয়জন বিদেশি নিয়ে খেলতে পারবে দলগুলি। কিন্তু ভারতীয় ফুটবলারদের বেশি সুযোগ দিতেই সিদ্ধান্ত বদল করতে চলেছে ফেডারেশন। সরকারিভাবে জানানো না হলেও এআইএফএফ সূ্ত্রের খবর অনুসারে, ছয়জন বিদেশি ফুটবলারকে রেজিস্ট্রেশন করা যাবে। কিন্তু প্রথম একাদশে রাখা যাবে চারজনকে।

সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে মোহনবাগানের পক্ষ থেকে ফেডারেশনকে চিঠি দিয়ে জানানো হয়, সুপার কাপে বিদেশির সংখ্যা কমানো হোক। ছয়জনকে রেজিস্ট্রেশন করানো গেলেও খেলানো হোক চারজনকে। এতে ভারতীয়  ফুটবলাররা বেশি সুযোগ পাবেন।

সূত্রের খবর, কার্যকরী সমিতির সভার আগে সুপার কাপে বিদেশি সংখ্যা কমানোর ভাবনা রয়েছে ফেডারেশনের। কার্যকরী সমিতিতে সেই সিদ্ধান্তেই সিলমোহর পড়তে পারে।

গত মে মাসে কল্যাণ বলেছিলেন, ঘরোয়া প্রতিযোগিতাগুলিতে বিদেশি ফুটবলারের সংখ্যা না কমালে, ভারতীয় ফুটবলের উন্নতি সম্ভব নয়। নতুন প্রতিভা উঠে আসবে না। নিজের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে যান ফেডারেশন সভাপতি।  সুপার কাপে ছ’জন বিদেশি খেলানোর কথা বলেন কল্যাণ চৌবে। তাঁর চিঠির প্রতিবাদ জানিয়েছে মোহনবাগান। প্রশ্ন তোলা হয়েছে ফেডারেশন সভাপতির মত পরিবর্তন নিয়ে। অবশেষে মোহনবাগানের চিঠিকে মান্যতা দিতে চলেছে ফেডারেশন। তবে সরকারি ঘোষণা না হওয়া পর্যন্ত বিশ্বাস নেই।

 

Related articles

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...