Friday, May 22, 2026

ফের মেট্রো ভোগান্তি: সিগনাল বিভ্রাটে আংশিক বন্ধ পরিষেবা

Date:

Share post:

কলকাতা মেট্রোর সবথেকে ব্যস্ত শাখা ব্লু লাইনে যাত্রী দুর্ভোগ যেন কাটছেই না। নূন্যতম পরিষেবাটুকু দিতে যে রক্ষণাবেক্ষণের প্রয়োজন, তা যে মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ দিতে ব্যর্থ, তা ফের একবার প্রমাণিত শনিবার। সিগনাল বিভ্রাটে (signal failure) বেলায় বন্ধ হয়ে গেল দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো পরিষেবা (metro service)।

শনিবার বেলা বাড়লে দমদম (Dumdum) স্টেশনে সিগনাল বিভ্রাট দেখা যায়। এর ফলে দমদম থেকেই আপ ও ডাউন লাইনে মেট্রো পরিষেবা (metro service) বন্ধ হয়ে যায়। দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত বন্ধ রয়েছে পরিষেবা। যদিও কলকাতা মেট্রোর ঘোষণা সমস্যায় প্ল্যাটফর্ম না পৌঁছানো পর্যন্ত কোনও খবর পাচ্ছেন না যাত্রীরা।

আরও পড়ুন: হাওড়া-বড়গাছিয়া রুটে ট্রেন অবরোধ, অফিস টাইমে ভোগান্তি 

যদিও শনিবারই প্রথম নয়। গত কয়েকদিন ধরেই সকালের দিকে সিগনাল সমস্যা দমদমে চলছেই। শুক্রবারও একদম সকালের পরিষেবার ক্ষেত্রে সিগনালের কারণে প্ল্য়াটফর্ম ছেড়ে ট্রেন বেরোনোর পরে আটকে যাওয়ার ঘটনা ঘটে। এরপরেও যে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ কতটা উদাসীন, তা শনিবার ফের প্রমাণিত।

Related articles

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...

ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ, এবার কাঠগড়ায় পরমব্রত-স্বস্তিকা!

নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) উস্কানিমূলক পোস্ট করায় এবার টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়...

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...