Friday, May 22, 2026

নির্বাচন কমিশনের নয়া উদ্যোগ! বোরখা পরিহিত মহিলাদের জন্য ভোটকেন্দ্রে বিশেষ ব্যবস্থা

Date:

Share post:

নির্বাচন কমিশন এবার পর্দানশীন বা বোরখা পরিহিত মহিলা ভোটারদের জন্য ভোটকেন্দ্রে বিশেষ ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে। কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, এই শ্রেণির মহিলা ভোটারদের সঠিকভাবে সনাক্তকরণের জন্য প্রতিটি ভোটকেন্দ্রে একজন মহিলা নির্বাচন কর্মী বা সহকারীর উপস্থিতি বাধ্যতামূলক করা হবে। ধর্মীয় আচার ও শালীনতার প্রতি পূর্ণ সম্মান রেখেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে। অর্থাৎ, পর্দানশীন বা বোরখা পরিহিত মহিলাদের পরিচয় যাচাই করবেন শুধুমাত্র মহিলা নির্বাচন কর্মীরা, যাতে তাঁদের ধর্মীয় রীতি ও ব্যক্তিগত গোপনীয়তা বজায় থাকে এবং তাঁরা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

এই বিষয়ে নির্বাচন কমিশন একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করে নির্দেশ জারি করেছে। একই সঙ্গে কমিশন জানিয়েছে, ভোটার আইডি কার্ড ছাড়াও মোট ১২টি বিকল্প পরিচয়পত্র ব্যবহার করেও ভোট দেওয়া যাবে। এই নিয়ম আসন্ন বিহার বিধানসভা সাধারণ নির্বাচন এবং দেশের ৮টি বিধানসভা উপনির্বাচন— দুই ক্ষেত্রেই প্রযোজ্য হবে। কমিশনের বক্তব্য অনুযায়ী, সংশ্লিষ্ট নির্বাচনী কেন্দ্রগুলির ১০০ শতাংশ ভোটারেরই ফটো আইডি কার্ড রয়েছে। তবুও যদি কেউ ভোটের দিনে কার্ড সঙ্গে না আনেন, তবে উল্লেখিত বিকল্প নথিগুলির যে কোনও একটি দেখিয়ে ভোট দিতে পারবেন।

আরও পড়ুন- অনুমোদনের ফাঁসে আটকে অপরাজিতা বিল! অভিষেকের ভিডিও পোস্ট করে সরব তৃণমূল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে তালা! প্রতিবাদে অবস্থান বিক্ষোভ তৃণমূল বিধায়কদের

বিরোধী দলনেতাকে স্বীকৃতি দেওয়া নিয়ে এখনও বিধানসভায় (Assembly) জট কাটেনি। শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি না দেওয়ায় খোলা হয়নি বিরোধী...

আরশোলাদের ভয় পেয়েছে বিজেপি! ভারতের CJP-র এক্স হ্যান্ডেলে বন্ধে গর্জে উঠলেন মহুয়া-শশী

BJP-কে পরাস্ত করতে এবার দেশের নতুন প্রজন্মের ভরসা CJP। প্রতিদিন প্রতি ঘণ্টায় 'ককরোচ জনতা পার্টি'র বাড়তে থাকা ফলোয়ার...

এভারেস্ট জয়ের পর মৃত্যু দুই ভারতীয়ের!

মাউন্ট এভারেস্ট (Mount Everest) জয়ের পর নেমে আসার সময় মৃত্যু হল ভারতীয় দুই পর্বতারোহীর (Indian Mountaineers)। শুক্রবার নেপাল...

নিজের স্ত্রীকেই একাধিকবার বিয়ে! কী রহস্য লুকিয়ে খগেশ্বরের জীবনে

দীর্ঘ ৫২ বছরের দাম্পত্য জীবন। চার সন্তানের বিয়ে হয়ে গিয়েছে, ঘরে এসেছে নাতি-নাতনিও। কিন্তু জীবনের এই সায়াহ্নে এসে...