Sunday, June 14, 2026

রাজ্যের সমস্ত সেতুর ‘হেলথ অডিট’-এর নির্দেশ মুখ্যসচিবের

Date:

Share post:

প্রাকৃতিক বিপর্যয়ে ভেঙে পড়েছে মিরিকের দুধিয়া সেতু। এরপরই রাজ্যের সমস্ত সেতুর ‘হেলথ অডিট’ বা স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিটি জেলাশাসককে তিনি এই নির্দেশ দেন।

রাজ্যের সেতুগুলি পূর্ত, সেচ, পুর ও নগরোন্নয়ন এবং পঞ্চায়েত দফতরের আওতাধীন। মুখ্যসচিব জানিয়েছেন, সংশ্লিষ্ট প্রতিটি দফতরকেই নিজেদের অধীনস্থ সেতুগুলির অবস্থা পরীক্ষা করে দ্রুত রিপোর্ট জমা দিতে হবে। এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, এ বছর রাজ্যে অস্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে। তাই প্রতিটি সেতুর অবস্থা আগে থেকে জানা থাকলে প্রয়োজনীয় মেরামতির ব্যবস্থা সময়মতো নেওয়া সম্ভব হবে। ইতিমধ্যেই দুর্গত অঞ্চলে রাস্তাঘাট সংস্কারের কাজ শুরু করেছে পূর্তদফতর। পাশাপাশি, বাঁধ মেরামতির কাজেও নেমেছে সেচদফতর। এই সব কাজ নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করার জন্য বিস্তারিত কর্মপরিকল্পনা তৈরি হচ্ছে। অন্যদিকে, জল নামার পর ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। তাই স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে বিশেষ সতর্কতা অবলম্বন এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

আরও পড়ুন- নির্বাচন কমিশনের নয়া উদ্যোগ! বোরখা পরিহিত মহিলাদের জন্য ভোটকেন্দ্রে বিশেষ ব্যবস্থা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...