Sunday, June 14, 2026

ক্ষতিগ্রস্ত টন্ডু ও বামনডাঙ্গায় তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি! পাশে দাঁড়াল দুই শতাধিক পরিবারের, পড়ুয়াদের থাতা-কলম বিতরণ

Date:

Share post:

নাগরাকাটা ব্লকের প্রত্যন্ত টন্ডু ও বামনডাঙ্গা মডেল ভিলেজে পৌঁছে গেল তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি সংগঠনের জলপাইগুড়ি জেলা ও নাগরাকাটা-মেটেলি ব্লকের নেতা-কর্মীরা। তাঁদের সঙ্গে ছিলেন সংগঠনের রাজ্য নেতৃত্ব পলাশ সাধুখাঁ সহ আরও অনেকে। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে এই দুই এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল সর্বাধিক।

সংগঠনের জলপাইগুড়ি জেলার শিক্ষক নেতা স্বপন বসাক জানান, ভয়ঙ্কর এই প্রাকৃতিক বিপর্যয় ও ধ্বংসযজ্ঞের প্রভাব শিশুদের মনে পড়া স্বাভাবিক। তাই তাঁদের মানসিক আঘাত থেকে কিছুটা মুক্ত করতে উদ্যোগ নেন সংগঠনের সদস্যরা। শিশুদের হাতে তুলে দেওয়া হয় খাতা, কলম, রং পেন্সিল, দুধের প্যাকেট ও ক্যাডবেরি চকলেট। পাশাপাশি তাঁদের উৎসাহ দিতে এবং মনোযোগ অন্যদিকে ঘোরাতে গল্পগুজব ও উৎসাহমূলক আলোচনা করা হয়।

শুধু শিশু নয়, এলাকার সাধারণ মানুষদেরও সাহায্যের হাত বাড়িয়ে দেন সংগঠনের কর্মীরা। দুই শতাধিক পরিবারের হাতে তুলে দেওয়া হয় শুকনো খাবার, পানীয় জল, মোমবাতি ও দেশলাই প্রভৃতি সামগ্রী। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক লক্ষী সাউ, শিক্ষক নেতা ও কাউন্সিলর গোবিন্দ পাল, অশোক বিশ্বকর্মা, সচীন দার্নাল, ধীরাজ সিং, অনিরুদ্ধ রায়, সিদ্ধার্থ দত্ত, মানস চক্রবর্তী, রাজেশ খেশ ও দীপাঞ্জন দত্ত প্রমুখ। স্থানীয় বাসিন্দারা জানান, এই উদ্যোগ তাঁদের নতুন করে আশার আলো দেখিয়েছে— শুধুমাত্র ত্রাণ নয়, মানবিকতার ছোঁয়াও মেলে ধরেছে এই শিক্ষক সংগঠন।

আরও পড়ুন- রাজ্যের সমস্ত সেতুর ‘হেলথ অডিট’-এর নির্দেশ মুখ্যসচিবের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...