Friday, May 22, 2026

ব্যাটারদের উজ্বল পারফরম্যান্সের দিনে হতশ্রী বোলাররা, অজিদের কাছে হার ভারতের

Date:

Share post:

মহিলাদের একদিনের বিশ্বকাপে (ICC Women World Cup) অস্ট্রেলিয়ার(Australia) কাছে হার ভারতের(India)। দক্ষিণ আফ্রিকার পর এবার অজিদের বিরুদ্ধেও হারতে হল ভারতীয় দলকে। ব্যাটারেদের রেকর্ডের দিনে হতশ্রী পারফরম্যান্স বোলারদের। ফলে বড় রান করেও জয় অধরাই থাকল ভারতের।

৬৬ বলে ৮০ রানের নজরকাড়া ইনিংস খেলে সোফির কাছে আউট হন স্মৃতি। এক ক্যালেন্ডার বছরে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করা প্রথম মহিলা ক্রিকেটার হলেন স্মৃতি।  পঞ্চম মহিলা ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে ৫ হাজার পূরণ করলেন।

প্রতীকা, রিচা, জেমাইমার পর আরও দুটি উইকেট তুলে নেন অ্যানাবেল। শেষের দিকে দ্রুত উইকেট হারিয়ে ফেলে ভারত। পুরো ৫০ ওভার খেলার আগেই (৪৮.৫ ওভারে) ৩৩০ রান করে অলআউট হয়ে যায় হ্যারির দল। ফলে রবিবাসরীয় মেগা ম্যাচে অজিদের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৩১ রান।

অস্ট্রেলিয়ার প্রথম উইকেট পড়ে ৮৫ রানে। যদিও মাঝের ওভারগুলিতে রান তোলের গতি কমে তাদের। যদিও অধিনায়ক হিলিকে রান তোলায় সাহায্য করেন দলের একাধিক ব্যাটার। এদিন ৪০ বা তার বেশি রান করেছেন অস্ট্রেলিয়ার তিন জন ব্যাটার।

৩৩০ স্কোর বোর্ডে থাকা সত্বেও জয় না পাওয়ার প্রধান কারণ বোলিং ব্যর্থতা। ভারতের পেস বোলিং নিয়ে প্রথম থেকেই সমস্যা ছিল। প্রথম দুই ম্যাচে বৈতরণী পার করেছিলেন স্পিনাররা। কিন্তু এই ম্যাচ দীপ্তিরা পারলেন না। বোলারদের ব্যর্থতায় বল হাতে তুলে নিতে হয় অধিনায়ক হরমনপ্রীতকে। কিন্তু তিনিও ব্যর্থ হলেন।

এই ম্যাচ থেকে ভারতের ইতিবাচক দিক দুটি। এক, স্মৃতি মন্ধানার রানে ফেরা। দুই, বল নষ্ট না করা। তবে চিন্তা থাকল ভারতীয় দলের বোলিং এবং ফিল্ডিং নিয়ে।চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ভারত। অস্ট্রেলিয়া সাত পয়েন্ট  নিয়ে শীর্ষে আছে।

 

Related articles

বাংলায় কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভা: প্রধানমন্ত্রীকে রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথম বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার ১৫ দিনের মধ্যে দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই ১৫ দিনেই বাংলায়...

কর্পোরেশনের অধিবেশন থেকে বুলডোজার: রাস্তায় নেমে প্রতিবাদের নির্দেশ তৃণমূল নেত্রীর

বাংলার ক্ষমতায় এসেই সব প্রশাসনিক ক্ষেত্রকে গায়ের জোরে দখলের পথে বিজেপি। একই পরিস্থিতির শিকার কলকাতা কর্পোরেশন। একদিকে প্রশাসনিকভাবে...

পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ? সাফ জানালেন অভিষেক

“কলকাতা পুরসভাকে আগে জিজ্ঞেস করুন কোন অংশ অবৈধ, তারপর আমাকে জিজ্ঞেস করবেন“- ১৮৮/এ হরিশ মুখার্জি রোড ‘শান্তিনিকেতন’ নামের...

বঙ্গভবনে ৪০ সেকেন্ডের সাক্ষাৎ শুভেন্দু-ঋতব্রতর, কী কথা হল!

বঙ্গভবনে হঠাৎ দেখা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) ও উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক (TMC MLA) ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের...