Friday, May 22, 2026

বাংলার অস্ত্র বোলিং, রঞ্জি অভিযান শুরুর আগে সৌরভের ভোকাল টনিক ঈশ্বরণদের

Date:

Share post:

বুধবার ঘরের মাঠে রঞ্জি(Ranji Trophy) অভিযান শুরু করছে বাংলা(Bengal)। প্রতিপক্ষ উত্তরাখণ্ড। পূ্র্ণশক্তির দল নিয়েই খেলতে নামছে বঙ্গ ব্রিগেড। সোমবার সকালে ইডেনে বাংলা দলের অনুশীলনে উপস্থিত ছিলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। অভিমন্যু ঈশ্বরণদের পেপ টক দিলেন মহারাজ।

চার দশকের বেশি সময় ধরে রঞ্জি ট্রফি জেতেনি  বাংলা। শেষ পাঁচ মরশুমে দুইবার ফাইনালে উঠেও ট্রফি জেতা হয়নি। এবার রঞ্জি জয়ের লক্ষ্য নিয়েই অভিযান শুরু করছে লক্ষ্মীরতন শুক্লার দল।অনুশীলনে অধিনায়ক অভিমন্যুর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন মহরাজ। শামি-আকাশদীপ- ইশান পোড়েল বোলিং আক্রমণেই  প্রতিপক্ষকে ঘায়েল করতে চায় বাংলা।

সোমবার অনুশীলন করছেন আকাশ দীপও। নেটে বেশ কিছুক্ষণ বল করার পরে তিনি ব্যাটও করেন। সৌরভের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেন আকাশ। মঙ্গলবার দলের অনুশীলনে যোগ দেবেন শামি।  সৌরভ মাঠে আসতেই চাঙ্গা হয়ে যান বাংলার ক্রিকেটারেরা।

সৌরভ বলেন, সারা বছর একসঙ্গে অনুশীলন করে, পরশু থেকে মরশুম শুরু করছে।  আমি এসেছিলাম ক্রিকেটারদের শুভেচ্ছা জানাতে। ঈশ্বরণের সঙ্গে অধিনায়কত্ব নিয়ে কোনও কথা হয়নি। আমি জিজ্ঞেস করছিলাম  কী দল খেলাবে। শামি-আকাশদীপরা রয়েছেন মুকেশ থাকলে আরও ভালো হত। সবাই ভারতে খেলে, ফলে রঞ্জিতে হোম অ্যাওয়ে খুব বেশি ফ্যাক্টর করে না।

কয়েকদিন আগে বাংলার প্র্যাকটিসে প্রায় ঘণ্টা দু’য়েক ছিলেন সৌরভ। নেটে প্রত্যেক ক্রিকেটারের ব‌্যাটিং-বোলিং আলাদা করে দেখেন। কার কোথায় সমস‌্যা সে’সব শুনেন সেই অনুযায়ী পরামর্শ দেন।ঈশান পোড়েলকে বেশ কিছুক্ষণ টিপস দিলেন। অভিষেক পোড়েলকে আলাদা করে ক্লাস করান।

 

 

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...