Saturday, June 20, 2026

বনাঞ্চল দিয়ে হাইস্কুলে যেতে ভয়! নাগরাকাটায় বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বৃষ্টি আর ধসে বিধ্বস্ত উত্তর। কোজাগরী লক্ষ্মীপুজোর দিনই সেখানে দুর্গত এলাকায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফের রবিবার উত্তরবঙ্গ যান রাজ্যের প্রশাসনিক প্রধান। সোমবার নাগরাকাটায় (Nagrakata) দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। একটি প্রাথমিক স্কুলকে (School) মাধ্যমিক করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

নাগরাকাটায় বিপর্যস্ত এলাকায় এখনও পুনর্নির্মাণের কাজ সম্পূর্ণ হয়নি। অনেক রাস্তাতেই যান চলাচল হচ্ছে না। এদিন হেঁটেই পুনর্গঠনের কাজ দেখেন মুখ্যমন্ত্রী। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন। নিজে হাতে তুলে দেন ত্রাণ (Relief)। দ্রুত মেরামতির আশ্বাস দেন। সেখানেই উপস্থিত স্থানীয় পড়ুয়ারা রাজ্যের প্রশাসনিক প্রধানকে হাতের কাছে পেয়ে নিজেদের অসুবিধার কথা জানায়। বলে, তাদের অঞ্চলে কোনও মাধ্যমিক স্কুল (School) নেই। যেটি আছে, সেটি জঙ্গল পেরিয়ে যেতে হয়। এই কথা শুনেই সমস্যার সমাধানের আশ্বাস দেন মমতা।
আরও খবরভুটানের জলেই ভেসেছে উত্তর, ওরাও ক্ষতিপূরণ দিক: ফের রিভার কমিশনের দাবিতে সরব মুখ্যমন্ত্রী

পরে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বসে মুখ্যমন্ত্রী জানান, ওরা জানিয়েছে ওদের কোনও সেকেন্ডারি স্কুল নেই। যেটা আছে সেটি জঙ্গলের বাইরে। বন পেরিয়ে যেতে ওরা ভয় পায়। সেই কারণে আমি ফিরে গিয়ে শিক্ষামন্ত্রীকে বলব, এলাকায় যে প্রাইমারি স্কুলটি আছে, সেটিকেই সেকেন্ডারি স্কুলে উন্নীত করে দেওয়ার ব্যবস্থা করতে। মুখ্যমন্ত্রীর এই নির্দেশ শুনেই খুশির হাওয়া এলাকার পড়ুয়াদের মধ্যে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...