Tuesday, May 12, 2026

দুর্যোগে বিধ্বস্ত উত্তরে মুখ্যমন্ত্রী, আজ সুখিয়াপোখরিতে ত্রাণ বিতরণ মমতার

Date:

Share post:

প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গে (North Bengal) ছুটে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নাগরাকাটা, মেটেলি, মালবাজারে ত্রাণওঅর্থ সাহায্যের পর মঙ্গলে দার্জিলিংয়ের উদ্দেশে রওনা দেবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। জানা গেছে এদিন সুখিয়াপোখরিতে (Sukhiapokhri, Darjeeling) ত্রাণ বিতরণ করবেন মমতা। পাশাপাশি জনসংযোগ কর্মসূচিও রয়েছে তাঁর। ইতিমধ্যেই সচিব স্তরের কর্তা ব্যক্তিরা সেখানে পৌঁছে গেছেন বলে খবর। সড়কপথে যাবেন মমতা।

বৃষ্টি আর ধসে বিধ্বস্ত উত্তরের পরিস্থিতি খতিয়ে দেখতে কোজাগরী লক্ষ্মীপুজোর দিনই সেখানে দুর্গত এলাকায় যান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। ফের রবিবার উত্তরবঙ্গ যান রাজ্যের প্রশাসনিক প্রধান। সোমবার নাগরাকাটায় (Nagrakata) দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। একটি প্রাথমিক স্কুলকে মাধ্যমিক করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ভুটান পাহাড়ের জলে বিপর্যস্ত নাগরাকাটার বিভিন্ন এলাকায় এখনও পুনর্নির্মাণের কাজ সম্পূর্ণ হয়নি। অনেক রাস্তাতেই যান চলাচল হচ্ছে না। সোমবার হেঁটেই পুনর্গঠনের কাজ দেখেন মুখ্যমন্ত্রী। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন। নিজে হাতে তুলে দেন ত্রাণ, মৃতদের পরিবারের একজনকে চাকরির নিয়োগপত্র। দ্রুত রাস্তা মেরামতির আশ্বাসও দেন তিনি।

 

Related articles

অসম মডেলেই বাংলায় অনুপ্রবেশ আটকানোর পরিকল্পনা, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

বাংলায় সরকার গড়েছে পদ্ম দল, রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পদে বসেই রাজ্যের সীমান্ত...

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি টুটু বোস, উদ্বেগে সদস্য-সমর্থকরা

গুরুতর অসুস্থ প্রাক্তন মোহনবাগান সভাপতি স্বপন সাধন বোস (টুটু)(Tutu Bose)। ভর্তি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। আপাতত ভেন্টিলেশনে...

ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টে মামলা তৃণমূলের 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় আক্রান্ত তৃণমূল (TMC) কর্মীরা। কোথাও সোজাসুজি জোড়াফুলের...

চন্দ্রনাথ খুনের তদন্তে সিবিআই, আজই রাজ্যের থেকে দায়িত্ব নেবে কেন্দ্রীয় সংস্থা

ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচন পরবর্তী হিংসার ছবি ধরা পড়েছে। গত ৬ মে উত্তর ২৪ পরগনার...