Tuesday, May 12, 2026

দ্রুত শুনানি হোক: OBC সংরক্ষণ মামলায় রাজ্যের আর্জিতে সুপ্রিম সম্মতি, শুনানি ৫ নভেম্বর

Date:

Share post:

অবিলম্বে OBC সংরক্ষণ মামলার শুনানি শুরু করা হোক- সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন জানিয়েছিল রাজ্য সরকার (Stat Government)। মঙ্গলবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বি আর গভাইয়ের (B R Gavai) বেঞ্চ সেই আর্জিতে সম্মতি জানান। এদিন রাজ্যের তরফে সওয়াল করা প্রবীণ আইনজীবী কপিল সিবাল (Kapil Sibal)। প্রধান বিচারপতি জানান, দিওয়ালির ছুটির পরে ৫ নভেম্বর তাঁরা এই মামলা শুনবেন।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চে OBC সংরক্ষণ মামলার (Case) শুনানি নির্ধারিত ছিল৷ সেই মতো তৈরিও ছিলেন রাজ্যের আইনজীবীরা৷ এই মামলার শুনানি ক্রমাঙ্ক ছিল ৩৮৷ কিন্তু প্রধান বিচারপতির এজলাসে এদিন ‘সিকোয়েন্স হিয়ারিং’ করা হয়৷  এর জেরে ওবিসি মামলার শুনানি করার মতো যথেষ্ট সময় আদালতের হাতে থাকবে না বুঝতে পেরেই মামলাটির দ্রুত শুনানির আর্জি জানান রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবাল৷ মামলার গুরুত্ব অনুধাবন করে প্রধান বিচারপতি বি আর গভাই জানান, আসন্ন দিওয়ালির ছুটির পরেই এই মামলার শুনবেন তাঁরা৷

এর আগে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) রায় দিয়েছিল, ২০১০ সালের ৯ ডিসেম্বরের পর জারি করা সব ওবিসি সংশাপত্র বাতিল করা হচ্ছে৷ হাই কোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে পাল্টা মামলা দায়ের করে রাজ্য। এই মামলাতেই শীর্ষ আদালতের তরফে হাইকোর্টের রায়ের উপরে অন্তবর্তী স্থগিতাদেশ জারি করা হয়।

Related articles

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...