Wednesday, March 25, 2026

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে উদ্যোগ রাজ্যের 

Date:

Share post:

রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে এবার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। শিশুদের পুষ্টি ও প্রাথমিক শিক্ষার ক্ষেত্র হিসেবে বহু বছর ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অঙ্গনওয়াড়ি প্রকল্প। এবার সেই পরিষেবাকে আরও মজবুত করতেই এই সিদ্ধান্ত।

সরকারি সূত্রে জানা গিয়েছে, রাজ্যের প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিদ্যুৎ বিল বাবদ প্রতি মাসে ৫০০ টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার। এই মর্মে নারী, শিশু ও সমাজকল্যাণ দফতর থেকে রাজ্যের সব জেলা শাসকদের উদ্দেশে নির্দেশিকা পাঠানো হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যে প্রায় ১ লক্ষ ১৯ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু রয়েছে। এর মধ্যে প্রায় ৬০ শতাংশ সরকারি ভবনে অবস্থিত, বাকিগুলি বিভিন্ন ক্লাব বা সংগঠনের ভাড়া নেওয়া জায়গায় চলছে। প্রশাসনিক সূত্রে খবর, এখনও কিছু অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ হয়নি। সেক্ষেত্রে সংযোগের এককালীন খরচ বহন করবে সংশ্লিষ্ট পঞ্চায়েত, পুরসভা বা জেলা প্রশাসন। সংযোগ সম্পূর্ণ হওয়ার পর ‘পোষণ ট্র্যাকার অ্যাপ’-এ তথ্য আপলোড করা হলে, কেন্দ্রভিত্তিক বিদ্যুৎ বিল বাবদ মাসিক ৫০০ টাকা করে প্রদান করা হবে রাজ্যের তরফে।

নবান্নের দাবি, এই পদক্ষেপের ফলে রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশুদের পুষ্টি, শিক্ষা ও সার্বিক সেবার মান আরও উন্নত হবে। প্রশাসনের মতে, নিয়মিত বিদ্যুৎ থাকলে কেন্দ্রগুলিতে রান্না, পড়াশোনা, ওজন মাপা, স্বাস্থ্য-পরীক্ষা ইত্যাদি কার্যক্রম আরও দক্ষভাবে চালানো সম্ভব হবে।

আরও পড়ুন – রাজ্যের আবেদনে সাড়া দিয়ে লক্ষ টাকা দান অভিষেকের, সকলকে এগিয়ে আসার আর্জি

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

হরমুজ পেরোতে পারল না পাকিস্তানের জাহাজ: শান্তির বার্তা দিয়েও ব্যর্থ শাহবাজ!

হরমুজ প্রণালী খোলার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। ক্রমশ নত হচ্ছে ইরানের কাছে, যোগাযোগ করছে বিশ্বের মধ্যস্থতাকারী দেশগুলির...

নন্দীগ্রামের অপবিত্র মাটিকে পবিত্র করার ডাক অভিষেকের, ‘দুয়ারে স্বাস্থ্য’-এর সঙ্গে প্রতিবছর ‘সেবাশ্রয়’-এর প্রতিশ্রুতি

পূর্ব মেদিনীপুরে ঝোড়ো প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের...

আইপিএলের সঙ্গে ইপিএল ম্যাচের তুলনা, সৌরভের নজরে একাধিক তরুণ

রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের(IPL) ২ দল আরসিবি (RCB) এবং রাজস্থান রয়্যালস। আইপিএল দলের এমন মূল্য দেখে অবাক...

একটানা ন’দিন পতনের পর আজ আন্তর্জাতিক বাজারে উর্ধ্বমুখী সোনার দাম!

ইরান বনাম ইজরায়েল - আমেরিকা সংঘর্ষের (Iran- Israel- US war) মাঝে মার্কিন প্রেসিডেন্টের প্রতিদিনের নতুন নতুন ঘোষণা বিনিয়োগ...